টিম ইন্ডিয়ার জার্সি গায়ে টি টোয়েন্টি খেলতে চান না রোহিত!

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের হয়ে আর টি টোয়েন্টির আসরে খেলতে চান না ভারত অধিনায়ক রোহিত শর্মা। বরং একদিন ও টেস্ট ক্রিকেটেই মনোনিবেশ করতে চান। সদ্য সমাপ্ত বিশ্বকাপের আসর বসার আগেই নিজের ওই সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন তিনি। তবে দেশের হয়ে না খেললেও আইপিএলের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।

গত বছরের নভেম্বর মাস থেকে দেশের হয়ে কোনও টি টোয়েন্টি খেলেননি রোহিত। তাঁর জায়গায় ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন হার্দিক পাণ্ড্য। যদিও বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে দলের বাইরে ছিটকে গিয়েছেন পাণ্ড্য। তাঁর জায়গায় আগামিকাল বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার সেনাপতির দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব।

দেশের হয়ে এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী রোহিত। চারটি শতরান-সহ মোট ৩,৮৫৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি। মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত রোহিত শেষ পর্যন্ত দেশের হয়ে না খেললে টি টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার হয়ে গোড়াপত্তন করবেন শুভমন গিল, যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিশনের মধ্যে যে কোনও দুই জন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতেই গত এক বছর দেশের হয়ে কোনও টি টোয়েন্টি ম্যাচ খেলেননি রোহিত। আদৌ তিনি আর কুড়ি ওভারের ফরম্যাটে দেশের জার্সি গায়ে নামবেন কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ভারত অধিনায়কের নিজস্ব।’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত