দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় দলে নেই হোল্ডার-রাসেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  টি-টোয়েন্টিতে ময়দানে নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে রাসেল থাকবে না তা কখনো হয় নাকি!তবে এবার সেটাই হল। ময়দানে থাকছে না রাসেল।বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। তিন ম্যাচের সিরিজটির জন্য রবিবার(১৮ আগস্ট)১৫ জনের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, এই সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল। তাই আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে আন্দ্রে রাসেলকে। তবে একইসঙ্গে বিশ্রামে রাখা হয়েছে জেসন হোল্ডার ও পেসার আলজারি জোসেফকেও।

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ক্যারিবিয়ান দলের অংশ ছিলেন রাসেল।সম্প্রতি ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড-এ লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন ৩৬ বছর বয়সী এই কিবদন্তি খেলোয়াড়।

দলে রাসেল, হোল্ডার ও জোসেফ ছাড়াও নেই ওপেনার ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। চোটের কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে বিশ্বকাপে একটি ম্যাচেও খেলার সুযোগ না পাওয়া শিমরন হেটমায়ার জায়গা ধরে রেখেছেন। সর্বশেষ তিনি এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে।

আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের মধ্যে রয়েছে, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, ফাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার