ক্রীড়া ক্ষেত্রে স্বস্তি পেল না রাশিয়া। বহাল থাকছে নির্বাসন

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েও মুখ পুড়ল রাশিয়ার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েও মুখ পুড়ল রাশিয়ার।কোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, রুশ ফুটবলের উপর আপাতত ফিফা এবং উয়েফার দেওয়া নির্বাসনের শাস্তি বজায় থাকবে।  আদালতের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ‘রুশ ফুটবল ফেডারেশনের নির্বাসনের বিরুদ্ধে আবেদন বলবৎ থাকছে। তবে কোর্টের চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাশিয়ার নির্বাসন উঠছে না’।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে ফুটবল থেকে নির্বাসিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তবে রাশিয়ান ফুটবল ফেডারেশন (আরএফইউ) এই নির্বাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানায়। বিশেষ করে উয়েফার নির্বাসন নিয়ে চরম আপত্তি জানায় আরএফইউ। কিন্তু আদালতে তাদের সেই আবেদন এখনও পর্যন্ত গ্রাহ্য হয়নি। তাই আপাতত সব ধরনের ফুটবল থেকেই নির্বাসিত থাকতে হচ্ছে রাশিয়াকে।

আর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এই সিদ্ধান্তরে ফলে আসন্ন কাতার বিশ্বকাপে রাশিয়ার খেলা নিয়েও তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলি আগেই রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ বয়কট করেছিল।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?