ফিফা ও উয়েফার বিরুদ্ধে মামলার পথে হাঁটতে চলেছে রাশিয়া

ইউক্রেনের উপর হামলার জেরে ক্রীড়াবিশ্বে অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছে রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা) এবং ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) বিরুদ্ধে মামলার করতে চলেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন। ইউক্রেনের উপর হামলার জেরে ক্রীড়াবিশ্বে অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের দেশকে প্রাথমিকভাবে শাস্তি দিয়েছিল ফিফা। সেই শাস্তিতে বলা হয়েছিল প্রীতি ম্যাচে ব্যবহার করা যাবে না জাতীয় পতাকা এবং বাজানো যাবে না জাতীয় সঙ্গীত। তবে এখানেই থেকে থাকেনি সবকিছু। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ফিফা এবং উয়েফা মিলে যৌথভাবে রাশিয়াকে সমস্ত রকমের ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কার করে।

তবে দুই ফুটবল সংস্থার এই সিদ্ধান্তকে মেনে নেয়নি রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। তারা ফিফা ও উয়েফার বিরুদ্ধে আইনি মামলার পথে হাঁটতে চলেছে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রুশ ফুটবল সংস্থা।

একটি বিবৃতিতে আরএফইউ জানিয়েছে, ‘রাশিয়ার পুরুষ ও মহিলা ফুটবল দলকে সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিশ্চিত করার জন্য আমরা সিএএস-এ মামলা করব। বহিষ্কার ছাড়া অন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা তারা ভাবেনি কেন জানি না। তবে রাশিয়ার সদস্যপদ বাতিল করার কোনও আইনি অধিকার ওদের নেই’।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স