Sachin Tendulkar: তাইল্যান্ডে নৌ প্রশিক্ষণ নিচ্ছেন শচীন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নয় বছর হল। তবুও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। থেকে অবসর নিলেও নানা কাজে শচীন সারাদিনই ব্যস্ত থাকেন। বহু সংস্থার তরফ থেকে তাঁকে বিভিন্ন প্রকল্পের প্রচারের জন্য যোগাযোগ করা হয়। তাদের আবেদনে সাড়া দিয়ে সেই সব প্রকল্পের প্রচার করেন। বাড়িতে থাকলে নানা পদ তৈরি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই সব ঘটনা পোস্টও করেন। আসলে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন শচীন।

সোশ্যাল মিডিয়ায় শচীন একটি ছবি ও একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ছবি তাইল্যান্ডের। ছবিতে শচীনের হাতে রয়েছে নৌকো চালানোর বৈঠা। জানা গিয়েছে, মাস্টার ব্লাস্টার সেখানে শিখতে গিয়েছেন বিশেষ ধরনের নৌ চালনা। তাইল্যান্ডের ভাষায় কায়াকিং। কীভাবে চালাতে সে ব্যাপারে শচীনকে পরামর্শ দিচ্ছেন একজন।শচীন-ভক্তদের কাছে এই খবর যে বর্ষশেষে মন ভরিয়ে তুলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

শচীন নিজের ইনস্টাগ্রামে তাইল্যান্ডের একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন। কোনও ভিডিয়োতে দেখা গিয়েছে, তাইল্যান্ডের সমুদ্র সৈকতে মাস্টার ব্লাস্টার ঘুরে বেড়াচ্ছেন। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, তাইল্যান্ডের সমুদ্র সৈকতের ধারে একটি রেস্টুব়্যান্টে বসে সেখানকার সুস্বাদু খাবার উপভোগ করছেন। তবে এই সব খবরের থেকে বড় খবর হল শচীনের নৌ চালানোর প্রশিক্ষণ নেওয়ার। এই খবর শুনে অনেকেই বলছেন, ২২ গজে একাধিক রেকর্ড রয়েছে। এবার না এই খেলাতেও শচীন তেন্ডুলকর নয়া কীর্তি স্থাপন করেন।

নয়া কীর্তি তৈরি হলে অবাক হওয়ার কিছু অবশ্য থাকবে না।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক