সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে থাকবে কুয়েত

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আগামী ২১ জুন এই টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা। সেই টুর্নামেন্টে প্রথম অতিথি দল হিসেবে অংশ নেবে কুয়েত। তবে দ্বিতীয় অতিথি দল হিসেবে কে অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, সিরিয়া অথবা ফিলিপিন্সের মধ্যে কোনও একটি দল অংশ নিতে পারে।

উল্লেখ্য, কুয়েতের অংশগ্রহণ সম্বন্ধে, এআইএফএফ-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রথম সারির কর্তা বলেন, কুয়েত আমাদের আমন্ত্রণে সাড়া দিয় খেলার সম্মতি জানিয়েছে। কুয়েতের পাশাপাশি আমরা আরও একটি দলকে আনার চেষ্টা করছি। সিরিয়া সিদ্ধান্ত জানাবার জন্য আমাদের কাছে একটি দিন সময় চেয়েছে। সম্ভাবনা আছে ফিলিপিন্সেরও। এখন দেখা যাক শেষ পর্যন্ত দ্বিতীয় অতিথি দল হিসেবে কাকে নেওয়া হয়।

উল্লেখ্য, সাফ কাপে দলগুলির মধ্যে যাতে দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বীতা বৃদ্ধি পায়, তারজন্যই দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলগুলিকে অনুরোধ করা হয়েছিল। তবে ভারতের সেই অনুরোধ রাখা সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল সৌদি আরব এবং মালয়েশিয়া। আমন্ত্রণ জানানো হয়েছিল সিঙ্গাপুর, বাহারিন, জর্ডান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিরিয়া ও কুয়েতকে। তার মধ্যে কুয়েত অংশ নেবে বলে জানিয়েছে। কুয়েত অংশ নেওয়ার ফলে আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে মোট দলের সংখ্যা হল ৭টি।

আরও জানতে পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল চেন্নাই বনাম লখনউ ম্যাচ

ভারতীয় ফুটবল ফেডারেশন-এর ইচ্ছা ছিল যে ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে এগিয়ে থাকা দেশগুলিকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করানো। তবে তা আর সম্ভব হচ্ছে না। কেননা কুয়েত বর্তমানে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। ভারত যেখানে ১০১ নম্বর স্থানে রয়েছে, সেখানে কুয়েত রয়েছে ১৪৩ নম্বর স্থানে। একসময় এই কুয়েত এশিয়ার সেরা দলও ছিল। ১৯৮২ সালে তারা এশিয়া মহাদেশ থেকে বিশ্বকাপের আসরেও অংশ নিয়েছিল। তবে সেই দলটা ফিফা ক্রমতালিকায় নেমে গেলেও তাদের উপস্থিতি এই ফুটবল টুর্নামেন্টে বাড়তি উন্মাদনা যোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান