১৩ মে শহরে লাল-হলুদ তাঁবুতে সাল্লু ভাই, সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উৎযাপিত হয়েছে দুই বছর আগেই। সেই সময়ই কর্তাদের ইচ্ছা ছিল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে একটি জমকালো অনুষ্ঠান করার। সেক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দই ছিল বলিউড অভিনেতা সলমন খান। কিন্তু সেই সময় লাল-হলুদ কর্তাদের  পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল করোনা নামক মহামারি। ফলে তার জন্যই সেই সময় অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের এই অনুষ্ঠান করার জন্য এগিয়ে আসে এক বে-সরকারি সংস্থা। মূলত তাদের উদ্যোগেই আগামী ১৩ মে লাল-হলুদ তাঁবুতে আসতে চলেছেন বলিউডের সাল্লু ভাই।  তবে তিনি একা নন, তাঁর সঙ্গে অনুষ্ঠান মাতাতে আসবেন আয়ুশ শর্মা, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজরা। গোটা অনুষ্ঠানপর্বটি আড়াই থেকে তিন ঘণ্টার। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছ দাবাঙ দ্য ট্যুর রিওলোডেড। সূত্রের খবর, এই অনুষ্ঠানে ইতিমধ্যেই অনুমতি পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রীরও।

আরও জানতে পড়ুন: শোয়েব যুগল সমালোচনা করলেও বাবরের পাশে ইমারান

এই অনুষ্ঠানে টিকিটের চাহিদা যে তুঙ্গে উঠবে তা বলাই বাহুল্য। কাজেই ক্লাবের সদস্যরা যাতে টিকিট সংগ্রহ করতে পারেন, তার জন্য ক্লাবের কাউন্টার খোলা হবে, সেখান থেকেই ২৫ শতাংশ ছাড়ে টিকিট তুলতে পারবেন। অন লাইনের টিকিটের ব্যবস্থাও থাকছে। এছাড়া শহরের বিভিন্ন প্রান্তে টিকিটের আউটলেট খোলা হবে, যাতে টিকিট পাওয়া নিয়ে কোনওরকম বিভ্রান্তি না ছড়ায়।

অনুষ্ঠানটি কভার করার জন্য সংবাদমাধ্যমকেও আমন্ত্রণ জানানো হবে। তবে সমগ্র অনুষ্ঠানটির কোনও ধরনের ভিডিও রেকর্ডিং করা যাবে না।

প্রসঙ্গত, সলমনই নন, এর আগেও ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। অবশ্য সেইবার অনুষ্ঠানটি হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?