কেকেআরের হয়ে মাঠে ঝড় তুলতে চান ফিল সল্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চান ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল সল্ট। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এসে এই কথাই জানালেন তিনি। এর আগে গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল সল্টকে।

এবারের নিলাম প্রক্রিয়ায় ফিল সল্টকে দেড় কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইটার্স। কলকাতায় এসে ফিল সল্ট জানান, ‘পেশাদারী ক্রিকেটার হিসাবে আমার লক্ষ্যই হল প্রত্যাশার চাপ সরিয়ে রেখে খেলা। টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। এখানকার সমর্থকরা জয়ের জন্য অপেক্ষায় আছে। শহরবাসীর আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, তাতে আমি আপ্লুত।‘ কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে খেলার প্রসঙ্গ টেনে ইংল্যান্ডের এই খেলোয়াড় জানান, ‘ইডেনের মতো একটি ঐতিহাসিক মাঠে খেলার সুযোগ পাচ্ছি। পাশাপাশি কেকেআর দলের হয়ে খেলতে পারব। প্রথমবার ইডেনে খেলব। তাই আমি খুবই উত্তেজিত।কেকেআর সমর্থকদের চিৎকার শোনার জন্য মুখিয়ে আছি।‘

উল্লেখ্য, আইপিএল শুরুর আগে জেসন রয় কেকেআরে না খেলার সিদ্ধান্ত নেন। জেসন রয় না খেলায় তার বদলে ফিল সল্টকে কেকেআরে নেওয়া হয়। জানা গিয়েছে, রবিবার থেকেই অনুশীলন শুরু করেছে কেকেআর। সেই অনুশীলনেই যোগ দেন ফিল সল্ট।

 

 

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের