ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতালেও ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দিন ফুরিয়ে আসছে। এমনটাই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট মহলে। বিভিন্ন সূত্র ও প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সূর্যকুমার যাদবকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই জায়গায় উঠে এসেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম। এই নিয়ে চর্চার মধ্যে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে উঠে এসেছে ভারতের আরও এক তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনের নাম। আইপিএলের চলতি মরশুমে চেন্নাই সুপার কিংসের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে আছেন।

জুন ও জুলাই মাসে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে। এই সফরগুলোর জন্য দল নির্বাচন মূলত আইপিএল পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এক্ষেত্রে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স বেশ হতাশাজনক। অন্যদিকে সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার দুজনেই শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে রয়েছেন। দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুসারে , ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে স্যামসনের পক্ষে কাজ করছে একাধিক বিস্ময়। যার মধ্যে প্রধান হল, ভারতীয় টি-টোয়েন্টি দলে তাঁর ধারাবাহিক উপস্থিতি। তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের সঙ্গে আছেন এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। ৬২ ম্যাচে তিনি তিনটি শতরান ও ছয়টি অর্ধশতরান সহ ১,৩৯৯ রান করেছেন। চলতি বছরের শুরুতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে শ্রেয়স টি-টোয়েন্টি দল থেকে দূরে রয়েছেন। তিনি ভারতের হয়ে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ৩ ডিসেম্বর। তাই, সংক্ষিপ্ততম ফরম্যাটে ফেরা এবং অধিনায়কত্ব পাওয়াটা তাঁর মতো একজন খেলোয়াড়ের জন্যও অনেক বড় একটি পদক্ষেপ হতে পারে। 

আরও পড়ুন: কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

অন্যদিকে জানা গিয়েছে,  অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সূর্যকুমারের (Suryakumar Yadav) ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বিগ্ন। গত কয়েক মাস ধরে তিনি প্রত্যাশামতো রান পাচ্ছেন না। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও তাঁর ব্যাট খুব একটা কথা বলেনি। ১০ ম্যাচে মাত্র ১৯৫ রান করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। জানা গিয়েছে, কব্জির চোট নিয়েও দীর্ঘদিন খেলছেন সূর্য, যা তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এমনও খবর পাওয়া গিয়েছে যে, বিসিসিআই নির্বাচক কমিটি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সূর্যকুমারকে দলে রাখতে পারে, কিন্তু আবারও খারাপ ফর্মের কারণে তাকে বাদ দেওয়া হতে পারে। সেই পরিস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে উঠে  এসেছে সঞ্জুর আগে শ্রেয়াস আইয়ারের নাম। নির্বাচকদের একাংশ মনে করছেন, সীমিত ওভারের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার মতো মানসিক দৃঢ়তা ও ধারাবাহিকতা রয়েছে শ্রেয়াসের মধ্যে।   

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন