সৌদির ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি বেনজেমার

ক্লাব সূত্রকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ফুটবল ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি করলেন করিম বেনজেমা। ইতিমধ্যে ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেলেছেন তিনি। ক্লাব সূত্রকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

আল ইত্তিহাদের সূত্র এএফপিকে বলেছে, ‘বেনজেমা আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন, যার মেয়াদ শুরু হবে আগামী মৌসুম থেকে।’ উল্লেখ্য রিয়াল যে তাঁকে রাখবে না এই আভাস আগেই পেয়েছিলেন করিম বেনজেমা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেও জানিয়েছিলেন তিনি হয়তো এই মরশুমটাই শেষ রিয়ালের হয়ে খেলবেন। সেই খবরও ভাইরাল হয়। সেই সুযোগে করিম বেনজেমাকে দলে নিতে ইচ্ছা প্রকাশ করে সৌদির ক্লাব আল ইত্তিহাদ। তাঁকে লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়। এরপর এফপি তাদের প্রতিবেদনে জানায়, করিম বেনজেমার সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে সৌদির ক্লাবটির। ওই সংবাদ সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, ক্লাবের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বর্তমানে মাদ্রিদে রয়েছেন। তাঁরা দুজনেই এই চুক্তি সম্পন্ন করেছেন বলে দাবি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই সৌদির ক্লাব আল হিলালের হয়ে মাঠ কাঁপাচ্ছেন পর্তুগিজ তারকা সিআর সেভেন। আগামী মরশুমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক মেসির কাছেও সৌদির ক্লাবের অফার রয়েছে। এই একই অফার ছিল বেনজেমার কাছেও। তবে বর্তমান বিশ্ব ফুটবলের এই ত্রয়ীকে সৌদির লিগে খেলতে দেখার আশায় প্রহর গুণছেন সৌদির ফুটবলপ্রেমীরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?