টাকা নয় গৌরবের পথে হাঁটবেন ভিনি-রুদ্রি, সৌদির হাজার কোটি টাকার প্রস্তাবে ‘না’

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকা ভিনিকে সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। সৌদি আরবের একটি ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী। এটা অবশ্য গর্ব করে স্বীকার করেছিল আনচেলত্তি। তখন থেকেই প্রশ্ন উঠছিল অর্থ না গৌরব কোন পথে হাঁটবেন ভিনিসিয়ুস?  সেটা নিয়ে এবার মুখ খুললেন খোদ ভিনি।

এই প্রসঙ্গে ভিনি এক সাক্ষাৎকারে জানান,‘১০০ গোল করে ক্লাবের ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ২৪ বছর বয়সের মধ্যে সাত মৌসুম কাটিয়ে দিলাম। ইতিহাস গড়তে পারাটা আমার ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আরও অনেক বছর এখানে থাকতে পারব।’ অতএব ভিনির শেষ কথায় বোঝা যায়, সৌদি আরব থেকে আসা লোভনীয় প্রস্তাবের প্রতি আগ্রহ নেই তাঁর। রিয়ালে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তার আগে ক্লাব ছাড়বে না ভিনি।

তবে এই তালিকায় শুধু ভিনিসিয়ুস নয়, রদ্রিগোও আছেন। এমন একটা প্রস্তাব পেয়েছে রুদ্রি। মনে করা হচ্ছে নেইমার চলে আসার পর আল হিলাল এখন তাঁর শূন্যতা পূরণে রদ্রিগোকে চায়। অর্থাৎ রিয়াল মাদ্রিদের দুই তারকাকেই চায় সৌদি ফুটবল। সে জন্য পারিশ্রমিকের অঙ্কটা রীতিমতো লোভনীয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ কোটি ইউরোর(৩ হাজার ৭৯৫ কোটি টাকা প্রায়) একটি প্যাকেজ প্রস্তাব দেওয়া হয়েছে রদ্রিগোর জন্য। তাঁকে মৌসুম প্রতি ১৪ কোটি ইউরো (১ হাজার ৭৭১ কোটি টাকা প্রায়) বেতন দিতে চায় আল হিলাল।

তবে ঠিক কত মৌসুমের জন্য রদ্রিগোকে কিনতে চায় আল হিলাল, তা জানা যায়নি। এক মৌসুমের পারিশ্রমিক আমলে নিয়ে এটুকু বলা যায়, রদ্রিগোর জন্য ৪৪ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। রিয়াল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, না বলেছেন রদ্রিগো নিজেই। ২০২৮ সাল পর্যন্ত রুদ্রির চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদে। তার আগে ক্লাব ছাড়বে না রুদ্রি।

ভিনিসিয়ুস ও রুদ্রিগোকে কোন সৌদি আরবের ক্লাব কিনতে চাই তা জানা যায় নি। তবে এতটুকু জানা গিয়েছিল, আল আহলি, আল নাসর ও আল হিলাল আছে এই দৌড়ে।

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের