হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন রঞ্জিজয়ী তরুণ ক্রিকেটার

হার্ট অ্যাটাকের সঙ্গে পেরে উঠলেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হার্ট অ্যাটাকের সঙ্গে পেরে উঠলেন না তিনি। মাত্র ২৯ বছর বয়সেই অকালে পরলোক গমন করতে হল তাঁকে। সৌরাষ্ট্রের ক্রিকেটার অভি ব্যারট যে এই যাবে পৃথিবী থেকে বিদায় নেবেন সেটা কেউই ভাবেননি। সৌরাষ্ট্রের রঞ্জি জয় করার পিছনে বেশ ভালো মতোই ভূমিকা ছিল তাঁর। শুধু তাই নয়, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি। শুক্রবার রাতে রাজকোর্টের বাড়িতে পরলোক গমন করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে শোক প্রকাশ করে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অসাধারণ ক্রিকেটার অভি ব্যারটের অকাল মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাগত এবং শোকস্তবদ্ধ। অভি একজন ব্যতিক্রমী এবং অসাধারণ ক্রিকেটার ছিলেন। ওর পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সববেদনা রইল। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন অভির আত্মাকে চিরশান্তি দেয়।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচ খেলে ১৫৪৭ রান রয়েছে অভি ব্যারটের। এছাড়া ২০টি টি-২০ ম্যাচও খেলেছিলেন তিনি। যেখানে তাঁর রান সংখ্যা হল ৭১৭। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ৫৩ বলে ১২২ রান করেছিলেন অভি। টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থাকাকালীনও তাঁর পারফরম্যান্স বেশ ভালো ছিল।    

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা