Covid: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত মহারাজের মা

ভর্তি একটি বেসরকার হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ভর্তি সৌরভ (Saurav) গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়। পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। জ্বর থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে।

জানা গিয়েছে, সোমবার রাত থেকে শারীরিক অস্বস্তি হচ্ছিল নিরুপা গঙ্গোপাধ্যায়ের। পরিবারের তরফ থেকে চিকিৎসকের (Doctor) পরামর্শ নেওয়া হলে নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। মঙ্গলবার সকালে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে (Pvt Hospital)  তাঁকে ভর্তি করা হয়। জ্বর, সঙ্গে সর্দি-কাশি থাকায় চিকিৎসকেরা নিরূপা গঙ্গোপাধ্যায়ের অন্যান্য পরীক্ষার পাশাপাশি করোনার পরীক্ষার (Covid test) সিদ্ধান্ত নেন। রিপোর্ট পজিটিভ এসেছে। শ্বাস নিতে যাতে অসুবিধে না হয়, তার জন্য দেওয়া হচ্ছে অক্সিজেন সাপোর্ট। হাসপাতাল (hospital) সূত্রে পাওয়া খবরে জানা গিয়ছে, নিরূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন মেডিক্যাল ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে। একাধিক কো-মর্বিডিটি থাকায় কার্ডিয়োলজিস্ট এবং চেস্ট স্পেশ্যালিস্টের পরামর্শও নেওয়া হচ্ছে।

এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা করোনায় (covid-19) আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তাঁকে উডসল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিরূপা গঙ্গোপাধ্যায়কে সুস্থ করে তুলতে চিকিৎসক সপ্তর্ষি বসুর নেতৃত্বে গঠিত হয় মেডিক্যাল বোর্ড। ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু দ্বিতীয়বার ফের করোনায় আক্রান্ত হলেন তিনি। বয়স হওয়ায় পরিবার কিছুটা হলেও উদ্বিগ্ন।

উল্লেখ করা যেতে পারে, করোনায় আক্রান্ত হয়েছিলেন খোদ মহারাজ (Saurav)। আক্রান্ত হন তাঁর দাদা স্নেহাশীস গঙ্গোপাধ্যায়। গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হন সৌরভ।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের