এই মুহূর্তে

 দুর্বল স্কটল্যান্ডের কাছে লজ্জার হার টাইগারদের

আন্তর্জাতিক ডেস্ক: স্কটিশ কোচ শেন বার্জার আগেই জানিয়েছিলেন যে, বাংলাদেশকে তারা আলাদাভাবে প্রাধান্য দিতে রাজি নন। তাঁর মতে, মাহমুদউল্লাহ, সাকিবদের ওমান এবং পাপুয়া নিউ গিনির মতোই মনে করছেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা। ম্যাচ শুরু আগে এভাবেই মাইন্ড গেম খেলে টাইগারদের চাপে ফেলে দিয়েছিল স্কটিশ ব্রিগেড। আর রবিবার রাতে ওমানের আল আমিরাত স্টেডিয়ামে সেই চাপ নিতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে তীরে এসে ডুবল তরী। টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচেই ধাক্কা খেল তারা। মাত্র ৬ রানে ম্যাচ হারতে হল টাইগারদের।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। মেহেদি, সাকিব, মুস্তাফিজুরদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪০ রান তোলে স্কটিশরা।

১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরু থেকেই উইকেট হারাতে থাকে। সাকিব (২০), মুশফিকুর (৩৮), মাহমুদউল্লাহ (২৩) এবং আফিফ হোসেইনরা (১৮) রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বিনিময়ে ১৩৪ রান তোলে তারা।  

Published by:

Share Link:

More Releted News:

কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

কোমরের চোটে শেষ হচ্ছিল কেরিয়ার, কে নতুন জীবন দিলেন প্রফুলের?

আজ কলকাতা বনাম চেন্নাই ম্যাচে খেলবেন ধোনি? তুঙ্গে জল্পনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ