কলঙ্ক মুক্তি, দুর্নীতির মামলায় বেকসুর খালাস প্লাতিনি ও ব্লাটার

ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ সালে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা নয়ছয় করেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অর্থের বিনিময়ে কাতারকে (Qatar) বিশ্বকাপ ফুটবলের (World Cup Football) আয়োজনের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে শেষ পর্যন্ত মুক্ত হলেন প্রাক্তন কিংবদন্তী ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনি (Michel Platini) ও প্রাক্তন ফিফা সভাপতি (Former FIFA President) সেপ ব্লাটার (Sepp Blatter)। আজ শুক্রবার সুইৎজারল্যান্ডের বেল্লিনজোনার ফেডারেল ফৌজদারি আদালতের (Switzerland’s Federal Criminal Court) বিচারক  দুজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে ছয় বছরের বেশি সময় কেটে যাওয়া সত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থিত না করতে পারার জন্য সরকারি আইনজীবীকে তুলোধনা করেছেন।  

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য ২০১০ সালে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, ওই কংগ্রেসের আগে ত‍ৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটার (Sepp Blatter) ও উয়েফা প্রধান মিশেল প্লাতিনির (Michel Platini)  মধ্যে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজন যাতে মার্কিন যুক্তরাষ্ট্র পায় তার জন্য এক চুক্তি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদেরও প্লাতিনি কথা দিয়েছিলেন, তিনি আমেরিকার পক্ষেই ভোট দেবেন। কিন্তু ২০১০ সালের নভেম্বরে ফরাসি প্রেসিডেন্ট (France President) নিকোলাস সারকোজির (Nicolas Sarkozi) বাড়িতে কাতারের রাজপুত্র তামিন বিন হামাদ আল–থানির সঙ্গে এক বৈঠকে বসেন প্লাতিনি (Michel Platini)। ওই বৈঠকের পরে মত বদল করেন তিনি। ২০১০ সালের ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য যে বিড হয়েছিল, তাতে কাতারের সপক্ষে ভোট দেন প্লাতিনি। উয়েফার অধীনে থাকা অন্যান্য দেশকেও ভোট দেওয়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ সালে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা নয়ছয় করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পদ হারাতে হয় দু’জনকেই। এমনকী প্লাতিনিকে গ্রেফতার করেছিল ফরাসি পুলিশের দুর্নীতি দমন শাখা।  

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন