হেরে বিশ্বকাপ কার্যত অনিশ্চিত পর্তুগালের, কোচের ওপর রেগে বোম রোনাল্ডো

ড্র করলেই কাজ হয়ে যেত। তাহলেই সরাসরি কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যেত পর্তুগাল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ড্র করলেই কাজ হয়ে যেত। তাহলেই সরাসরি কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যেত পর্তুগাল। কিন্তু সেটা হল না। ড্র তো দূরের কথা, ম্যাচ হেরেই (২-১ ব্যবধানে) বসল পর্তুগিজরা। খেলার দ্বিতীয় মিনিটে রেনেতো স্যাঞ্চেজের গোলে এগিয়ে গিয়েও সার্বিয়ার বিরুদ্ধে হার বাঁচাতে পারল না ২০১৬ সালের ইউরোপ সেরারা। একেবারে অন্তিম মিনিটে গোল হজম করে আসন্ন কাতার বিশ্বকাপে খেলা কার্যত অনিশ্চিত করে ফেলল তারা। এবার বিশ্বকাপে খেলতে গেলে প্লে-অফ পর্ব পার করতে হবে পর্তুগালকে।

আর দলের এই হারের জন্য একেবারে রেগে বোম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশেষ করে দলের কোচ ফার্নান্দো স্যান্তোসের ওপর ভীষণভাবে চটেছেন তিনি। হেরে যাওয়ার পর মাঠেই কেঁদে ফেলেন পর্তুগিজ অধিনায়ক। এরপর নিজের হাত-পা ছোড়া থেকে শুরু করে বিভিন্নভাবে নিজের হতাশা, ক্ষোভ, ক্রোধ প্রকাশ করতে থাকেন সিআর সেভেন।

সেই সময় দলের কোচ স্যান্তোস তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন। কিন্তু কোচকে দেখেই যেন রাগে আরও ফেটে পড়েন পর্তুগিজ তারকা। দূরে সরে গিয়ে রীতিমতো ক্ষিপ্ত অবস্থায় কী সব যেন বলতে থাকেন রোনাল্ডো। তবে নিজেকে সামলে নিয়ে দূরে সরে যান কোচ স্যান্তোস। অনেকে মনে করছেন সার্বিয়ার কাছে এই হারের জন্য রোনাল্ডো দলের কোচ স্যান্তোসকেই দায়ী করেছেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…