Shahbaz: ভাগ্য খুলল বাংলার শাহবাজের, জায়গা হল ভারতীয় স্কোয়াডে

ওয়াশিংটন সুন্দরের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন বাংলার শাহবাজ আহেমদ। ওয়াশিংটন সুন্দরের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরে কাঁধে চোট পান ওয়াশিংটন। ফলে, জিম্বাবোয়ে সফরে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে বাংলার তারকা অল-রাউন্ডারের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বৃহস্পতিবার রাজধানী হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ। এই মাঠে শনিবার এবং সোমবার আরও দুটি একদিনের ম্যাচ রয়েছে। সেই দুটি ম্যাচেও শাহবাজকে খেলানোর কথা চিন্তা করছে বিসিসিআই।

এ বছরের আইপিএলে শাহবাজ আহমেদের পারফরম্যান্স নজরকাড়া। খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে। ১৬ ম্যাচ খেলে শাহবাজ আহমেদের রান ২১৯। নিয়েছন চারটি উইকেট। বাংলার এই ক্রিকেটারের ব্যাটিংগড় ৪১.৬৪। ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেট তাঁর বোলিংগড় ১৯.৪৭। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল।

নতুন কোচ লক্ষ্মীরতনের প্রশিক্ষণে বাংলার অনুশীলন শুরু হয়ে গিয়েছে । ব্যাটিং কোচ ডব্লিউ ভি রমনও গত এক সপ্তাহ সেই দলের সঙ্গে ছিলেন। সেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন শাহবাজও। ভারতীয় দলে ডাক পাওয়ায় এ বার তিনি চলে যাবেন জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত খেলবে মোট তিনটি একদিনের ম্যাচ।

ভারতীয় স্কোয়াড – কে এল রাহুল, শিখর ধাওয়ান, রতুরাজ গাইকোয়াড়, শুভমন গিল, দীপক হুড়া, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশান, সঞ্জু সামসন, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার এবং শাহবাজ আহমেদ।

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর