কেরিয়ারে বড় ধাক্কা, সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল ইসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরিয়ারে বড় ধাক্কা খেল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)থেকে সাকিবকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে,বোলিং অ্যাকশনে তাঁর ত্রুটি ধরা পড়েছে। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর এই ত্রুটি ধরা পড়ে সাকিবের।

আপাতত কিছু দিন অপেক্ষা করতে হবে সাকিবকে। অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকেই কার্যকর হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তবে সাকিবের বোলিং অ্যাকশনের খবর সামনে আসে প্রায় এক মাস পর। এরপর গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব, যেখানে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞা পড়ছে। তবে তাঁর কনুই কত ডিগ্রি বাঁকা হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিল সাকিব। এখনও পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান