ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় বাংলাদেশে পা রাখা নিষিদ্ধ হয়েছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না দীর্ঘদিন ধরেই। তবে নিয়মিতই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন প্রাক্তন টাইগার অধিনায়ক। এবার এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন সাকিব।

এশিয়ান লিজেন্ডস লিগ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। প্রতিযোগিতায় টাইগারদের অধিনায়ক হিসেবে নাম রয়েছে সাকিব আল হাসানের। আর তাঁর ডেপুটি হিসেবে থাকছেন প্রাক্তন ক্রিকেটার অলক কাপালি। এবারের এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নেবে ছয়টি দল। ওই ছয় দল হল-বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। আগামিকাল শুক্রবার (৩১ জুলাই) প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ অগস্ট কোয়ালিফায়ার-১, ৯ অগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ অগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স দলে রয়েছেন-সাদেকুর রহমান, আল মামুন রাসেলস, ইমন আহমেদ, ফরহাদ হোসেন, সাকলিন সজীব, উত্তমকুমার সরকার, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, মুখতার আলি, শরিফুল ইসলাম, আবুল হাসান রাজু, ধীমান ঘোষ, অলক কাপালি, মেহেদী মারুফ ও নাজমুয়েস সাদাত।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা