বিশ্বকাপ স্কোয়াডে তামিমকে রাখা যাবে না, বিসিবিকে হুমকি সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য দল গঠন নিয়ে চূড়ান্ত অশান্তি শুরু হয়েছে। প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার দাবি জানিয়েছেন সম্ভাব্য অধিনায়ক সাকিব আল হাসান। তাঁকে পিছন থেকে ইন্ধন জোগাচ্ছেন জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। অপছন্দের তামিমকে জোর করে দলে চাপিয়ে দেওয়া হয়ে তিনি অধিনায়কত্বের দায়িত্বভার নেবেন না বলে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের হুমকি দিয়েছেন সাকিব। ওই হুমকির জেরে বিপাকে পড়ে গিয়েছেন বিসিবি কর্তারা। তাই আগেভাগে ঘোষণা করা হলেও মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচের বিরতির সময়ে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়নি। ঘরোয়া অশান্তি দূর করার পরে রাতে দল গঠন করা হবে বলে বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির পক্ষ থেকে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়েছে। ব্যতিক্রম বাংলাদেশ। সূত্রের খবর, প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে দলে রাখা নিয়ে শুরু হয়েছে অশান্তি। সম্পূর্ণ ফিট না হওয়া দেশের সেরা ব্যাটারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার বিষয়ে আপত্তি জানিয়েছেন তামিমের ঘোষিত শত্রু সাকিব আল হাসান। আর তাঁকে পিছন থেকে ইন্ধন জোগাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

অশান্তি এড়াতে তাই তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার জন্য জাতীয় দলের নির্বাচকদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সূত্রের খবর, তামিমকে বাদ দিয়ে তাঁর জায়গায় দলে নেওয়া হচ্ছে তানজিদ হাসান তামিমকে। তিনিই লিটন দাসের সঙ্গে ওপেন করবেন। প্রয়োজন হলে মেহেদী হাসান মিরাজকেও ওপেন করতে পাঠানো হবে। পঞ্চম পেসার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকছেন তানজিম হাসান সাকিব।

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা