চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছুটি দেওয়া হল সাকিবকে, জেনে নিন পরিবর্ত হিসেবে কে নিউজিল্যান্ড যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক: টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে এখনও পর্যন্ত হারের বৃত্ত থেকে বেরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সদ্য ঘরের মাঠে পাকিস্তানের কাছে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে তারা। তার আগে টি-২০ সিরিজেও লজ্জার হার স্বীকার করেছে টাইগাররা। সামনেই রয়েছে নিউজিল্যান্ড সফর। সেখানে দু’ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বঙ্গ ব্রিগেড।

আর সেই সিরিজে দলের প্রধান অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করার জন্য বিসিবি-কে চিঠি দিয়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। তাঁর সেই ছুটির আবেদন শুক্রবার মঞ্জুর করল বাংলাদেশ বোর্ড।

সাকিবের পরিবর্তে দলে নেওয়া হল ফজলে মাহমুদকে। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার টাইগারদের হয়ে এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ রমরমিয়ে খেলেছেন তিনি।     

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ