বোর্ডের ‘শিখণ্ডী’ শিখর,  না দাবাড় বোড়ে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত খেলবে তিনটি একদিনের ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাঠের সঙ্গে শেষ যোগাযোগ চলতি বছরের আইপিএলে (IPL) । শেষ টেস্টম্যাচ খেলেছেন ২০১৮তে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। খেলা হয়েছিল ওভালে। শেষবার একদিনের ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল চলতি বছর ফেব্রুয়ারিতে (February) । খেলা হয়েছিল আহমেদাবাদে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শেষ টি-টোয়েন্ট (T-20)  ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, এক বছর আগে। আর তাঁর কাঁধে দলের জয়ের দায়িত্ব তুলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চমকে দেওয়ার মতো তথ্য আরও আছে। সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হওয়ায় ১৪ জনের স্কোয়াডে তাঁর জায়গায় হয়নি। সেই শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) অধিনায়ক করল ভারতীয় বোর্ড। তবে রোহিত শর্মা সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত। 

ওয়েস্ট ইন্ডিজের (West Indies )বিরুদ্ধে ভারত খেলবে তিনটি একদিনের ম্যাচ। শুরু ২২ জুলাই থেকে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাহে বাদ রাখা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies)বিরুদ্ধে আসন্ন তিনটি একদিনের ম্যাচে নতুন কয়েকজনকে দেখা যেতে পারে। দেখা যেতে পারে দীপক হুডা, আর্শদীপ সিং, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা। ঋষভ পন্থকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। উইকেট রক্ষক হিসেবে নাম শোনা যাচ্ছে ঈশান কিষাণ এবং সাঞ্জু সামসনের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড (India squad)

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রতুরাজ গাইকোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈষাণ কিষান (উইকেট কিপার), সাঞ্জু সামসন (উইকেট কিপার), শার্দুল ঠাকুর, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্বে শিখর, বিশ্রামে রোহিত-বিরাট-বুমরাহ

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের