মন্ত্রীর হস্তক্ষেপে মিটল সমস্যা, পিটিভি-র সঞ্চালক নউমনকে ক্ষমা করে দিলেন শোয়েব

অবশেষে মিটল সমস্যা ও বিতর্ক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মিটল সমস্যা ও বিতর্ক। পিটিভি-র সঞ্চালক নউমন নিয়াজকে ক্ষমা করে দিলেন শোয়েব আখতার। জানা গিয়েছে, দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর হস্তক্ষেপে দু’জনের মধ্যে থাকা প্রবল মনমালিন্যের অবসান ঘটেছে।

ফাওয়াদ নিজের টুইটার অ্যাকাউন্টে তিনজনের একটা ছবি পোস্ট করেছেন। আর সেইসঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গেম অন হ্যায়, সব ভালো যার, শেষ ভালো’।

পাশাপাশি, প্রাক্তন পাক পেসার শোয়েব টুইট জানিয়েছেন যে, ‘আমি নউমন নিয়াজকে ক্ষমা করে দিয়েছি। এবার এটা ভুলে সামনে এগিয়ে যাওয়া যাক।’

উল্লেখ্য, দিন কয়েক আগেই পিটিভি স্পোর্টসের একটি একটি টক-শো-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া হার্স রাউফকে প্রশংসায় ভরিয়ে দেন শোয়েব। কীভাবে হারিস নিজের বোলিংয়ে এতো উন্নতি করলেন এই বিষয়টি ব্যাখ্যা করতে থাকেন তিনি।

এমন সময় হঠাৎ আখতারকে থামিয়ে দিয়ে সেখানে আরেক পাক পেসার শাহিন আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন অনুষ্ঠানের উপস্থাপিক নিয়াজ। তিনি শাহিনকে নিয়ে বলতে শুরু করেন। আর এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি শোয়েব। টক-শো-র মধ্যেই খানিকটা রাগের মধ্যে দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমি কিন্তু শাহিন আফ্রিদির কথা বলছিলাম না, হারিস রাউফের কথা বলছি।’ আর এরপরই লাইভ শো-র উপস্থাপিক শোয়েবকে বলে বসেন, ‘আপনি অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন।’ এরপরই রেগে শো ছেড়ে বেরিয়ে যান শোয়েব।

যদিও এর জন্য কিছুদিন পরই একটি ইউটিউব চ্যানেলে বসে শোয়েরবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন উপস্থাপক নিয়াজ।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন