তৈরি শোয়েব আখতারের বায়োপিক, মুক্তি পাবে ১৬ নভেম্বর

বায়োপিকের নির্মাতা পাকিস্তানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মহম্মদ ফারাজ কাইজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিকেটার বা সেলিব্রিটিদের নিয়ে বায়োপিক (আত্মজৈবনিক) (Biopics) তৈরি হওয়ার খবর নতুন কিছু নয়। ভারতের বহু তারকার জীবন নিয়ে তৈরি হয়েছে ছবি। তবে এই খবরের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানে ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar )। দুনিয়া যাকে চেনে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস (Rawalpindi Express ) নামে। আর শোয়েব নিজেই জানিয়েছেন, তার বায়োপিক তৈরি খবর। বায়োপিকের নাম – রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং এগেনস্ট দ্য ওড (“Rawalpindi Express – Running against the odds”) । বায়োপিক তৈরি করেছেন পাকিস্তানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহম্মদ ফারাজ কাইজার। শোয়েবের  বিবৃতি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে নিয়ে তৈরি হওয়া বায়োপিক।
নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে শোয়েব (Shoaib) জানান, ‘ক্রিকটে জীবন শুরু করেছিলাম এক আনন্দঘন মুহূর্তের মধ্য়ে দিয়ে। আজ, সোমবার আমি আপনাদের একটা সুখবর (happy News) শোনাই। আমার জীবন, যে জীবনের অধিকাংশ মুহূর্ত জড়িয়ে ক্রিকেটের সঙ্গে, সেই জীবন নিয়ে তৈরি হয়েছে একটি আত্মজীবনীধর্মী ছবি। ছবি তৈরি করেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহম্মদ ফারাজ কাইজার (Faraz Qaiser )। ছবি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর। আর টুইটারে সেই ছবির একটি পোস্টার আপলোড করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ছবি দেখে ভালো লাগলে আমি সব থেকে বেশি খুশি হব। আর যে খবর সব থেকে বেশি আমায় খুশি করেছে তা হল পাকিস্তানের (Pakistan) কোনও ক্রিকেটারের জীবন নিয়ে একটি ছবি তৈরি হয়েছে।
বিরাট কোহলিকে (Virat) কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে শোয়েব আখতার। আর বায়োপিক তাকে শিরোনাম থেকে আরও কয়েক ধাপ উঁচুতে তুলে ধরল।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের