উত্তর কোরিয়ার মসনদে কিমের মেয়ে, ভাই-বোনের সংঘাত নিয়ে তুঙ্গে জল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার নিয়ে জল্পনা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা নতুন করে গতি পেয়েছে। কারণ, দেশটির শীর্ষ নেতা কিম জং উনের পাশে বারবার দেখা যাচ্ছে এক কিশোরীকে। জানা গিয়েছে, সে কিমের মাত্র ১৩ বছর বয়সি কন্যা কিম জ এ। গত কয়েক বছরে সামরিক মহড়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গেই হাজির হয়েছে সে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-ভবিষ্যতে কি তাকেই উত্তর কোরিয়ার নেতৃত্বে তুলে ধরতে চাইছেন কিম?

অন্যদিকে, এই উত্তরাধিকার প্রশ্নে নতুন জটিলতা তৈরি করছেন কিমের ছোট বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র অনুযায়ী, বর্তমানে তিনিই উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি। দল ও সরকারের শীর্ষ স্তরে তাঁর প্রভাব যেমন প্রবল, তেমনই সেনাবাহিনীর উপরও রয়েছে তাঁর দৃঢ় নিয়ন্ত্রণ। প্রতিরক্ষা ও কূটনৈতিক নীতিনির্ধারণে তাঁর ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, সহজে তিনি ক্ষমতা অন্য কারও হাতে ছেড়ে দেবেন না।

আরও পড়ুন: ‘ভারতকে খালিস্তান করে দেব’, দিল্লির পর এবার আহমেদাবাদের একাধিক স্কুলে নাশকতার হুমকি

এই কারণেই একাংশের বিশ্লেষকদের আশঙ্কা, কিম পরিবারের অন্দরে ভবিষ্যতে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিম জ এ-কে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হলে তাতে কিম ইয়ো জং বাধা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, তিনি নিজেও যে নেতৃত্বের দাবিদার হতে পারেন, সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা।

চলতি মাসেই উত্তর কোরিয়ায় একটি বড় রাজনৈতিক সম্মেলনের আয়োজন করেছেন কিম জং উন। ধারণা করা হচ্ছে, সেখানে শাসনব্যবস্থা ও ক্ষমতার কাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা ওই সম্মেলনের দিকে বিশেষ নজর রাখছে। কিম সেখানে কন্যাকে সঙ্গে নিয়ে আসেন কি না সেটিও হবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে প্রথমবার প্রকাশ্যে কিম জু এ-কে দেখা যায় একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়। তারপর থেকে ধীরে ধীরে তার উপস্থিতি বেড়েছে। অনেকের মতে, এটিই ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির ইঙ্গিত। তবে সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারেন কিমের বোন-এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকেরা।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ