সাকিবকে সরিয়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলার শরিফুল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সেরা অলরাউন্ডারের তকমা আগেই হারিয়েছিলেন সাকিব আল হাসান। এবার একদিনের ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলারের মুকুটও হাতছাড়া হল টাইগারদের প্রাক্তন অধিনায়কের। তাঁকে সরিয়ে বাংলাদেশের সেরা বোলারের তকমা পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। উল্লেখ্য, আফগানিস্তানের মহম্মদ নবির কাছে একদিনের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের তকমা হারিয়েছিলেন সাকিব।

বুধবার আইসিসির পক্ষ থেকে যে র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আগের সপ্তাহের চেয়ে ১১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন শরিফুল। আর ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গিয়েছেন সাকিব আল হাসান। ভারতের মাটিতে বিশ্বকাপের পরে বাংলাদেশের হয়ে নিয়মিত ক্রিকেট খেলেননি প্রাক্তন টাইগার অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি ও একদিনের সিরিজেও ছিলেন না। ফলে পয়েন্ট বাড়ানোর কোনও সুযোগ ছিল না সাকিবের কাছে।

উল্টোদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে নিজের অবস্থানের অনেকটাই উন্নতি ঘটিয়েছেন শরিফুল। পয়েন্টের নিরিখে ১১ ধাপ এগিয়েছেন। বাংলাদেশের আর এক বোলার তাসকিন আমেদও এক লাফে অনেকটা উপরে উঠেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া বাংলাদেশি পেসার ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন। মুস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে পৌঁছেছেন।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিমও আইসিসির র‍্যাঙ্কিংয়ে অনেকটা উন্নতি করেছেন। তিন ম্যাচে ১৩৫ রান করা বাংলাদেশের উইকেটরক্ষক ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে পৌঁছেছেন। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন।

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেনের উপরে জোর, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে