একের পর এক ভেস্তে যাচ্ছে ম্যাচ, আইসিসিকে দুষলেন গাভাসকার

Share:

নিজস্ব প্রতিনিধি : ফ্লোরিডায় বৃষ্টির কারণে একের পর এক ভেস্তে যাচ্ছে ম্যাচ। এই পরিস্থিতি পিচ ও মাঠ ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় এবার আইসিসিকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তাঁর মতে, যেখানে পিচ ও মাঠকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, সেখানে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রাখা উচিত নয়।

গত মঙ্গলবার শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর গত শুক্রবার এই কারণে হতে পারেনি আমেরিকা ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ। এখানেই শেষ নয়, গত শনিবার ভারত ও কানাডার মধ্যে ম্যাচও হয়নি। শনিবার যে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে, তা কিন্তু নয়। বৃষ্টির কারণে পিচের অবস্থা এতটাই খারাপ ছিল যে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এবার পিচ ও মাঠে রক্ষণাবেক্ষণের অভাব নিয়েই সরব হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। এই প্রসঙ্গে গাভাসকার জানান, ‘আইসিসিকে অনুরোধ করব, এমন জায়গায় ম্যাচ আয়োজন করা উচিত নয় যেথানে পুরো মাঠ ঢাকা দেওয়ার ব্যবস্থা নেই। পিচকে যদি ঢাকা না দেওয়া হয়, তাহলে আউটফিল্ড ভেজা থাকবেই। কোটি কোটি মানুষ সুপারস্টারদের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকে। খেলা দেখতে না পেরে তাঁরা অনেকেই হতাশ হন।‘ শুধু সুনীল গাভাসকারই নন, আইসিসির ওপর চটেছেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় মাইকেল ভন। তাঁর মতে, কেন পুরো মাঠকে ঢাকা দেওয়া যাচ্ছে না, বুঝছি না। প্রচুর টাকা এই খেলার পিছনে খরচ হয়। কিন্তু আউট ফিল্ড ভিজে থাকায় খেলা বাতিল হয়ে যায়।

উল্লেখ্য, ভারত ও কানাডার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলেও রোহিত শর্মারা ইতিমধ্যে সুপার এইটে উঠে গিয়েছে। চার ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। এই গ্রুপে ভারতের পরে রয়েছে আমেরিকা। এরপরই রয়েছে কানাডা।

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার