নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার ও রবি বিষ্ণোই। দুজনকে ওয়াশিংটন সুন্দর ও তিলক বর্মার জায়গায় দলে নেওয়া হয়েছে। যদিও তিন ম্যাচের জন্য দলে ঠাঁই দেওয়া হয়েছে শ্রেয়সকে। তবে গোটা সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন রবি বিষ্ণোই।

আগামী ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন সূর্যকুমার যাদবরা। তল পেটে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিলক বর্মা। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, গত গত রবিবার (১১ জানুয়ারি)  বরোদার কোটাম্বি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তাঁর। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে গিয়েছিলেন সাপোর্ট স্টাফরা। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর জায়গায় পরিবর্ত ফিল্ডার নামাতে হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বোলিং করার সময় পাঁজরের নীচের অংশে তীব্র অস্বস্তির কথা জানার পর ওয়াশিংটন সুন্দরের স্ক্যান করা হয়। সেই স্ক্যান রিপোর্ট নিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য তাঁকে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে এই অলরাউন্ডারকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচক কমিটি তার পরিবর্তে রবি বিষ্ণোইকে দলে নিয়েছেন। নির্বাচকরা আহত তিলক বর্মার পরিবর্তে প্রথম তিনটি ম্যাচের জন্য শ্রেয়স আইয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছেন।’

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের