দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন শ্রেয়স

তবে এর কারণটা ভীষণই অদ্ভুত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলে হয়তো আর দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে দেখা যাবে না শ্রেয়স আইয়ারকে। দীর্ঘ ৭ বছর পর এই ফ্রাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। তবে এর কারণটা ভীষণই অদ্ভুত। জানা গিয়েছে, অধিনায়কত্ব করতে না পারার জন্যই দিল্লি ছাড়তে চলেছেন তিনি।

মুম্বইয়ে ক্রিকেটার হলেও, বর্তমানে দিল্লি ক্রিকেটের অন্যতম একটি মুখ হয়ে উঠেছেন আইয়ার। ২০১৫ সাল থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। ২০১৮ সালে টুর্নামেন্টের মাঝপথে গম্ভীর সরে দাঁড়ানোর পর ক্যাপ্টেন করা হয় শ্রেয়সকে। ২০২০ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএলের ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস।

এবারের আইপিএল শুরুর আগে কাঁধে গুরুতর চোট পেয়ে ছিটকে যান তিনি। তাই শ্রেয়সের পরিবর্তে সেই সময় দলের অধিনায়কত্ব করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ঋষভ পন্থের হাতে। এরপর টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে আইয়ার ফিরলেও পন্থই দলকে নেতৃত্ব দিয়েছেন।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি