সারা জীবন কেকেআরে হয়েই আইপিএল খেলতে চান শুভমন

২০১৮ সালে শুভমন গিলকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে শুভমন গিলকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময় এককোটি আশি লক্ষ টাকার বিনিময়ে এই তরুণ ডানহাতি ব্যাটসম্যানকে ক্রয় করেছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। কিন্তু সেদিনের সেই শুভমন আজ অনেক পরিনত। ইতিমধ্যেই জাতীয় দলে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। তবে পঞ্জাব তনয়ের পা এখনও মাটিতেই রয়েছে। একবিন্দু বদলাননি গিল। 

তাঁর আজ এই জায়গায় আসার পিছনে রয়েছে নাইট রাইডার্স টিমের বড়সড় ভূমিকা। কারণ, কেকেআর যদি চার বছর আগে এই তরুণ ক্রিকেটারকে ভরসা রেখে আইপিএলে টানা সুযোগ না দিত তাহলে হয়তো এই জায়গায় আসতে পারত না শুভমন। তাই সেই কথা মাথায় রেখেই তিনি হয়তো কেকেআর ছাড়ার কথা ভাবতেই পারেন না। কলকাতা টিম ম্যানেজমেন্ট তাঁকে রিটেন না করলেও তিনি আজীবন এই দলে খেলার ইচ্ছে প্রকাশ করলেন।

আপাতত চোটের জন্য দলের বাইরে রয়েছেন। নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন গিল। তাই তাঁর টিম ইন্ডিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হয়নি। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি জানান, ‘কেকেআরের সঙ্গে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা সত্যিই খুব স্পেশাল। একবার কোনও ফ্র্যাঞ্জাইজির সঙ্গে দীর্ঘদিন কাটালে সত্যিই আলাদা একটা টান তৈরি হয়। তাই আমি ফের কেকেআরের হয়ে খেলার সুযোগ পেতে চাই। আর আজীবন এই দলের হয়েই আইপিএল খেলতে চাই’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির