এই মুহূর্তে




‘ওঁর মতো বোলার সহজে মেলে না’, টেস্ট সিরিজে শামির বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন শুভমন গিল

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ। দুই সিরিজের টেস্ট ম্যাচটি চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই সিরিজের টিকিট কেনার জন্যে ভক্তদের লাইন উপচে পড়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের টেস্ট সিরিজটি ২০২৫-২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাজিত করেছিল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে সমতা বজায় রেখেছিল। সুতরাং এই সিরিজটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। আর টেস্টের আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। বেশ কয়েকটি বিষয়ে তিনি খোলাখুলি কথা বলেছেন। তিনি টেস্টের আগে দলের সমন্বয় এবং অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে দল থেকে বাইরে রাখার বিষয়েও কথা বলেছেন। ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক করেছিলেন শুভমন গিল। এরপর অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভমন গিল বলেছেন, “এই দুটি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের WTC ফাইনালের পথ নির্ধারণ করবে। দক্ষিণ আফ্রিকা খুবই শক্তিশালী দল। তারা চ্যাম্পিয়ন। কঠিন সময়ে আমরা পরিস্থিতি ভালভাবে সামলেছি। উইকেটও ভাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পরপরই লাল বলের ক্রিকেটে ফিরে আসা মানসিক এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে, নিজেকে সামলে নিয়েছি।” এরপর শুভমান এই টেস্ট সিরিজে মোহাম্মদ শামির অনুপস্থিতি সম্পর্কে বলেন, “শামি ভাইয়ের মতো আমার, বোলার হিসেবে তিনি বিরল। ইডেনের উইকেট এখনও বুঝেই উঠতে পারিনি। তনে শামি থাকলে বুঝতে পারতাম। ও খুব সুন্দর বুঝতে পারে।তবে আমরা বোলার হিসেবে আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, বুমরাহ, সিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উপেক্ষা করতে পারি না। আমরা আমাদের পরবর্তী টেস্ট সিরিজ কোথায় খেলব সেদিকেও নজর রাখছি।” এরপর শুভমান বলেন, কলকাতায় খেলা আমার কাছে খুবই আবেগঘন। আমার IPL কেরিয়ার এখানেই শুরু হয়েছিল। এখানে পঞ্জাবের মতো অনুভূতি হচ্ছে। ছয় বছর আগে, আমি দলের অংশ ছিলাম, কিন্তু এখানে একটিও ম্যাচ খেলিনি। সেটা ছিল গোলাপি বলের টেস্ট, আর এখন আমি এখানে অধিনায়ক হিসেবে খেলছি, আর এটা খুবই বিশেষ অনুভূতি।”

শুভমান গিল বিশ্বাস করেন যে ভারতীয় দলে বর্তমানে বেশ কয়েকজন মানসম্পন্ন অলরাউন্ডার রয়েছে। গিল বলেন, “আমাদের কাছে এমন খেলোয়াড় আছে যারা ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই ভাল পারফর্ম করতে পারে। তারা দুর্দান্ত অলরাউন্ডার, এবং তাদের পরিসংখ্যানই তা প্রমাণ করে। তাই এই সিরিজটি খুবই উত্তেজনাপূর্ণ হবে। দক্ষিণ আফ্রিকা গত সিরিজে দুর্দান্ত খেলেছে। তবে, আমাদের ঘরের মাঠে খেলা তাদের জন্য সহজ হবে না। তবে তারা চ্যাম্পিয়ন, এবং আমাদের সেরাটা দিতে হবে।” বিদেশ সফরে আরও কাজের চাপের বিষয়ে শুভমান গিল বলেন, “ভারতে রিভার্স সুইং গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে, আপনি দেখেছেন ফাস্ট বোলারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বিদেশ সফরে কাজের চাপ বেশি থাকে কারণ তাঁদের একটানা দীর্ঘ স্পেল বল করতে হয়।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, ছবি তুললেন রাহুল গান্ধির সঙ্গে

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

বিশ্বকাপের টিকিট বিক্রির পোস্টারে নেই পাক অধিনায়ক, জয় শাহের আইসিসি’র উপরে খাপ্পা পিসিবি

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

মেসির অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার জের, ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে যুবভারতী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ