ইন্দোরের জলে বিষ! জল শোধনের যন্ত্র নিয়ে হাজির রোহিত -কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্দোরে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের আগে মাঠের বাইরেও চরম সতর্কতায় টিম ইন্ডিয়া। কার্যত সিরিজ ১-১ সমতায় থাকায় তৃতীয় ও শেষ ম্যাচটি মরণ-বাঁচনের লড়াই। তবে এবার শুধু ব্যাট বলের লড়াই নয়, খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্বের চোখে দেখছে ভারতীয় শিবির।

সম্প্রতি ক্লিন সিটি হিসেবে পরিচিত ইন্দোর দূষিত জলজনিত সংকটের কারণে শিরোনামে। সেই প্রেক্ষাপটে কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ইন্ডিয়া। জানা গিয়েছে, দলের অধিনায়ক শুভমান গিল প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের একটি অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ার সঙ্গে নিয়ে এসেছেন। এই বিশেষ যন্ত্রটি RO পরিশোধিত এবং প্যাক পানীয় জলকেও আরও বিশুদ্ধ করতে সক্ষম। গিল তাঁর ব্যক্তিগত হোটেল রুমে এই মেশিনটি বসিয়েছেন বলেই সূত্রের খবর। যদিও দলের মিডিয়া ম্যানেজার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এই ব্যবস্থা ইন্দোরে দূষিত জলের কারণে সাম্প্রতিক মৃত্যুর সাথে সরাসরি সম্পর্কিত কিনা নাকি এটি নিছকই ব্যক্তিগত সুরক্ষা রুটিনের অংশ সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে উজ্জয়েনের মহাকালেশ্বর মন্দিরে বিরাট কোহলি

হোটেল ও স্টেডিয়ামে শুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ভারতীয় দল বাড়তি সাবধানতা অবলম্বন করছে। তবে ড্রেসিংরুমে এমন সচেতনতা নতুন নয়। ফিটনেস ও রুটিনমাফিক জীবনযাপনের জন্য বিরাট কোহলি বরাবরই হাইড্রেশন নিয়ে অত্যন্ত সতর্ক। পর্যাপ্ত জলপান তাঁর রুটিনের গুরুত্বপূর্ণ অংশ আর তিনি ফ্রান্স থেকে আমদানি করা ইভিয়ান ন্যাচারাল স্প্রিং ওয়াটার পান করার জন্য পরিচিত। এই সতর্কতার পেছনে রয়েছে ইন্দোরের সাম্প্রতিক ভয়াবহ বাস্তবতা। ভগীরথপুরা এলাকায় দূষিত জলের কারণে অনেক মৃত্যু হয়েছে। সরকারিভাবে বেশ কয়েকজনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। এখনও একাধিক রোগী চিকিৎসাধীন।

এদিকে ম্যাচের আগে আধ্যাত্মিক দিকেও মন দিয়েছে দল। প্রধান কোচ গৌতম গম্ভীর বাগলামুখী মন্দিরে পুজো দেন। বিরাট কোহলি,কুলদ্বীপ যাদব ও কেএল রাহুল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতিতে সতর্কতা,বিশ্বাস এবং ফিটনেস সবই জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়ার পরিকল্পনা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ