দ্রাবিড়, পন্টিং বা নেহেরা নয়, কোন কোচের প্রশংসা করলেন সৌরভ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনা মাথাচাড়া দিয়ে উঠেছে! আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কসৌরভগঙ্গোপাধ্যায়।  সদ্য এক সাক্ষাৎকারে তিনি IPL 2025-এর একটি দলের কোচের প্রশংসায় পঞ্চমুখ। তবে আশ্চর্যের বিষয় এই তালিকায় নেই রাহুল দ্রাবিড় বা রিকি পন্টিং-এর মতো হেভিওয়েটরা। মহারাজ সৌরভের পছন্দের সেই মানুষটি হলেন দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ হেমাঙ্গ বাদানি।

দিল্লি ক্যাপিটালসের কোচের প্রশংসা করে সৌরভ বলেছেন, ‘হেমাঙ্গের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়া অসাধারণ। তিনি যেভাবে দলের রণকৌশল সাজান, সেটা অনেক বড় কোচের মধ্যেও দেখা যায় না।’ প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, ‘নাম নয়, কাজই বলে দেয় কে কতটা দক্ষ। আর হেমাঙ্গ সেই কাজ দিয়ে প্রমাণ করে দিচ্ছেন নিজের সামর্থ্য।”

উল্লেখযোগ্য বিষয় হল, সৌরভ নিজেও একসময় দিল্লি ক্যাপিটালস-এর ক্রিকেট ডিরেক্টর ছিলেন। বর্তমানে তিনি JSW Sports-এর ক্রিকেট বিভাগের প্রধান। ফলে তাঁর মুখে হেমাঙ্গের এমন প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হেমাঙ্গ বাদানি খেলেছেন ৪টি টেস্ট এবং ৪০টি ওয়ানডে ম্যাচ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু কোচ হিসেবে তিনি এখন IPL 2025-এ নিজের দক্ষতায় নজর কেড়েছেন। বিশেষত শুক্রবার চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস-এর পারফরম্যান্সের পরেই সৌরভ-এর এই উচ্ছ্বসিত প্রতিক্রিয়া সামনে আসে।

ক্রিকেট মহলে এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। কেউ বলছেন, “হেমাঙ্গ ভবিষ্যতে  বড় কোচ হয়ে উঠতে পারেন গৌতম গম্ভীরের মতো।” আবার কেউ বলছেন, “সৌরভ হয়তো নিজের পুরনো দলের বর্তমান কোচকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন।”

যাই হোক, একথা মানতেই হবে—হেমাঙ্গ বাদানি এখন আলোচনার কেন্দ্রে। IPL 2025-এ তাঁর নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস কী প্রথমবার ট্রফি জিতবে? সৌরভের কথা কতটা সত্যি প্রমাণিত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে মরশুমের শেষ পর্যন্ত।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?