করোনার প্রকোপ বাড়লে মাঝপথেই সিরিজ বাতিল করতে পারে দক্ষিণ আফ্রিকা

শুরুর আগেই সংশয়ের মুখে পরে গেল দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুর আগেই সংশয়ের মুখে পরে গেল দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ। নেলসন ম্যান্ডেলরার দেশে এই মুহূর্তে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন প্রান্ত ছড়িয়ে পড়েছে এটি। যেই কারণে ঘরোয়া ক্রিকেট লিগ স্থগিত করতে বাধ্য হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তথা সিএসএ। দিনে-দিনে ওমিক্রনের প্রভাব বেড়েই চলেছে। যার ফলে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজ।

ইতিমধ্যেই আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে চলা ম্যাচ দর্শকশূন্য করার সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। সেই সঙ্গে কোভিডের প্রকোপ হাতের বাইরে চলে গেলে মাঝপথেই দুই দেশের সিরিজ বাতিল করতে পারে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে সুরক্ষিতভাবে ভারতে পৌঁছে দেওয়ার দায়িত্বও নেবে তারা।

সিএসএ-র চিফ মেডিকেল অফিসার শোয়েব মঞ্জরা জানিয়েছেন, ‘যদি পরিস্থিতি খুব খারাপ হয় এবং আর সমস্ত কিছু আমাদের হাতের বাইরে চলে যায়। তাহলে সিরিজ বাতিল করার জন্য বোর্ড তৈরি রয়েছে। দেশের সরকারও এই বিষয়ে অনুমতি দিয়েই রেখেছে। তেমন পরিস্থিতিতে ভারতীয় দল দেশে ফিরে যাবে। ভারতীয় দলের ক্রিকেটাররা যেন নিরাপদ, সুরক্ষিত থাকে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ওরা যদি মনে করে দক্ষিণ আফ্রিকা ছাড়তে ছাড়বে, তাহলে যেকোনও সময় সেটা করতে পারে’।

    

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর