ওমিক্রন আতঙ্কে দর্শকশূন্য দক্ষিণ আফ্রিকা-ভারত প্রথম টেস্ট

নেলসন ম্যান্ডেলার দেশে এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় গিয়ে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। কিন্তু নেলসন ম্যান্ডেলার দেশে এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। আর প্রতিদিনই যেন এটির প্রকোপ বেড়ে চলেছে।

আর পরিস্থিতি এতটাই খারাপ দিকে যাচ্ছে যে, ঘরোয়া টুর্নামেন্টগুলি ইতিমধ্যেই বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা-ভারত প্রথম টেস্টেও দর্শক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে মাঠে এসে কোহলি, রাহানেদের অনুশীলন দেখা থেকে বঞ্চিত হচ্ছেন সমর্থকরা।

সেঞ্চুরিয়নের ওয়ান্ডার্স স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টের টিকিট বিক্রি শুরু হয়নি। ফলে কেউ গুজবে কান দিয়ে এখানে এসে অযথা ভিড় করবেন না। জানা গিয়েছে, ওমিক্রন আতঙ্কের জন্য দর্শকশূন্য স্টেডিয়ামেই হতে পারে প্রথম টেস্ট ম্যাচ। কারণ, ক্রিকেটারদের সুরক্ষাটাই আগে সবদেশের বোর্ডের কাছে।

অন্যদিকে, প্রোটিয়াভূমিতে এসে দীর্ঘ ২৯ বছর টেস্ট সিরিজ জিততে পারেননি তারা। তাই এবার সেই ইতিহাস বদলাতে বদ্ধপরিকর রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে থাকা টিম ইন্ডিয়া। সেই জন্যই সেঞ্চুরিয়নে বেশ জোরকদমেই প্র্যাকটিস শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর