থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন খেতাব জিতে নিল চিরাগ-সাত্বিক জুটি

Share:

নিজস্ব প্রতিনিধি : থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেতাব জিতে নিল চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রিঙ্কিরেড্ডি। রবিবার সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চিনের চেন বো ইয়াঙ ও লিউ ই জুটিকে হারায় চিরাগ-স্বাত্বিক জুটি।

জানা গিয়েছে, চিরাগ-স্বাত্বিক জুটি চিনের লিউ-চেন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ গেমে হারায়। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় বার খেতাব জিতে নিল এই জুটি। এর আগে মার্চ মাসে ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেতাব জিতে নিয়েছিল চিরাগ-স্বাত্বিক জুটি। পাশাপাশি মালয়েশিয়া সুপার ১০০০ ও ইন্ডিয়া সুপার ৭৫০ টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল এই জুটি।

খেতাব জয়ের পর চিরাগ জানান, ‘এটা আমাদের কাছে লাকি টুর্নামেন্ট। ২০১৯ সালে আমরা এই খেতাব জিতেছিল। এই বছর ফের এই খেতাব জিতলাম। ২০১৯ সালের পর থেকে একাধিক খেতাব জিতেছি। এই খেতাব জয় আগামীদিনে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।‘ একইসঙ্গে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার কথা বলে চিরাগ জানান, সব খেলোয়াড়ই অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখে। প্রত্যেকেই অলিম্পিকে পদক জিতে নিতে চায়। সেইমতো আমার স্বপ্ন অলিম্পিকে পদক জিতে নেওয়া।

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?