থামল ‘কভারেজ’, প্রয়াত ক্রীড়াসাংবাদিক পার্থ রুদ্র

কোলন ক্যানসারে আক্রন্ত ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  চার মাসের লড়াই শেষ। জীবনযুদ্ধে হার মানলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র। তিনি কোলন ক্যানসারে আক্রন্ত ছিলেন। শনিবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেয়ে কথাকলি রুদ্র দিন-তিনেক আগে ফেসবুক পেজে লিখেছেন, ‘বাবা গত তিন-চার মাস ধরে লড়াই করে চলেছেন। কড়া-কড়া ওষুধ খেতে হচ্ছিল। আপনারা চেনা-অচেনা প্রত্যেকেই যেভাবে বাবার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন, তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ’

ক্রীড়া সাংবাদিকতা এবং পার্থ রুদ্রু কার্যত সমার্থক হয়ে উঠেছিল। তাঁর কলমে উঠে এসেছিল খেলদুনিয়ার নানা অজানা কাহিনি। আটের দশকে ময়দান (ক্রীড়া সাংবাদিকতার পরিভাষায় মাঠ করতে যাওয়া) দাপিয়ে বেরিয়েছেন। একটা সময় ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। জীবনের শেষবেলায় পাশে পেয়েছিলেন দাদাকে। চিকিৎসার যাতে ত্রুটি না ঘটে, সে দিকে নজর রেখেছিলেন। শেষরক্ষা হল না। স্ত্রী মিতালি ঘোষাল এবং কন্যা কথাকলিকে রেখে চিরঘুমে ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র।তাঁর প্রয়াণে ক্রীড়া জগতে শোকের ছায়া।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6