গ্রিন-তিলকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ১৯২ রান তুলল মুম্বই

ক্যামেরন গ্রিন ৪০ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠে বোলারদের ব্যর্থতায় মুম্বই ইন্ডিয়ান্সকে অল্প রানে বেঁধে রাখতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার রাতে রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ক্যামেরন গ্রিন আর তিলক ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৯২ রান তুলল রোহিত শর্মারা। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন উইজডেনের বিচারে টি টুয়েন্টির বর্ষ সেরা সূর্যকুমার যাদব।

ঘরের মাঠে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের ফায়দা তুলতে পারেননি দলের বোলাররা। শুরু থেকেই পওয়ার প্লে-তে দাপট দেখান মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। পঞ্চম ওভারে বল করতে এসে মুম্বই অধিনায়ককে (১৮ বলে ২৮) সাজঘরের পথ দেখান টি নটরাজন। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ঈশান ও ক্যামেরন গ্রিন। যখনই দুজনকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল তখন ঈশানকে (৩১ বলে ৩৮) জুটি ভাঙেন ম্যাক্রো জেনসেন। চার নম্বরে ব্যাট করতে নেমে এদিন ফের ব্যর্থ হন সূর্যকুমার যাদব। তিনি মাত্র সাত রান করে জেনসেনের বলে ফেরেন।

এর পরে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলের রান মেশিন সচল রাখেন গ্রিন। ক্রিজে এসেই চার আর ছক্কার বন্যা বইয়ে দেন তিলক। তাঁর বিধ্বংসী রূপ দেখে হতোদ্যম হয়ে পড়েন হায়দরাবাদি বোলাররা। শেষ পর্যন্ত ১৭ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরে ফেরেন তিলক। আউট হওয়ার আগে তাঁর ইনিংস সাজানো ছিল ২টি চার আর চারটি ছক্কায়। একের পর এক সতীর্থ আউট হলেও ক্রিজ আঁকড়ে ছিলেন গ্রিন। ৩৩ বলে অর্ধশতরান করেন তিনি। আইপিএলে এই প্রথম হাফ সেঞ্চুরি পেলেন অজি ব্যাটার। শেষদিকে টিম ডেভিডও হাত খুলে খেলেন। যদিও শেষ বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি (১১ বলে ১৬)। গ্রিন ৪০ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে মুম্বই।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান