বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারল না শ্রীলঙ্কা

৭৭ পয়েন্ট নিয়ে সিরিজ খেলতে নামা শ্রীলঙ্কা ৮১ পয়েন্টে এসে আটকে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন ম্যাচ বিশিষ্ট ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারল না শ্রীলঙ্কা। ৭৭ পয়েন্ট নিয়ে সিরিজ খেলতে নামা শ্রীলঙ্কা ৮১ পয়েন্টে এসে আটকে যায়। ফলে ৮৮ পয়েন্ট নিয়ে আটে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

উল্লেখ্য হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৩১ রান করেন দাসুন শানাকা। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে ‍উইল ইয়ং ১১৩ বলে ৮৬ রান করেও অপরাজিত থাকেন। ৫২ বলে ৪৪ রান করেন হেনরি নিকলস। তিনিও অপরাজিত থাকেন।

উল্লেখ্য প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৯৮ রানে হেরে যায় শ্রীলঙ্কা। তারপর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় শ্রীলঙ্কা। উল্লেখ্য বিশ্বকাপের মূল পর্বে থাকা আট দলের মধ্যে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত