Asia Cup: চোট মারাত্মক, এশিয়াকাপে নেই শাহিন আফ্রিদি

স্ক্যানে ধরা পড়েছে চিড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়াকাপ শুরুর আগে পাক শিবিরে বড় ধাক্কা।

চোটের কারণে আসন্ন এশিয়াকাপে তাঁকে দেখতে পাওয়া যাবে না। বোর্ডের তরফ থেকে শনিবার বিবৃতি জারি করে বলা হয়েছে, শাহিনের চোট গুরুতর। বোর্ডের চিকিৎসা সংক্রান্ত পরামর্শদাতা শাহিন আফ্রিদিকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শাহিনকে পাচ্ছে না টিম পাকিস্তান।

পাক-ক্রিকেট বোর্ডের তরফে এদিন প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে – বোর্ডের মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটি এবং একজন অস্থি বিশেষজ্ঞ শাহিন আফ্রিদির হাঁটুর পরীক্ষা করেন। করা হয় স্ক্যান। হাঁটুতে এখনও চিড় রয়েছে। মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটি এবং অস্থি বিশেষজ্ঞ দুই পক্ষই এই বাঁহাতি বোলারকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। ফলে, আসন্ন এশিয়াকাপে শাহিন খেলতে পারবে না। খেলতে পারবে না ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি সিরিজেও।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ মেডিক্যাল অফিসার নাজিবুল্লাহ সুমরো জানিয়েছেন – আমি শাহিন আফ্রিদির সঙ্গে কথা বলেছি।জানাই তাঁকে দেওয়া মেডিক্যাল বোর্ড এবং অস্থি বিশেষজ্ঞের পরামর্শ। খবরটা শুনে ও কিছুটা হতাশ হয়ে পড়ে। শত হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ সে পাচ্চে না। তবে আমি আশাবাদী, শাহিন আফ্রিদি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই ব্যাপারে শাহিনও একমত। ওর মানসিক জোর আছে। এই সময় দল শাহিনের পাশে রয়েছে।

নাজিবুল্লাহ আরও বলেন, শাহিন ব়িহ্যাব সেন্টারে কিছুদিন ছিল। আগের থেকে ও অনেকটাই ভালো।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের