মেসির রেকর্ডে ভাগ বসালেন সুনীল ছেত্রী

বিশ্ব ফুটবলের ‘সম্রাট’ পেলেকে আগেই ছুঁয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের ‘সম্রাট’ পেলেকে আগেই ছুঁয়েছিলেন তিনি। এবার ভাগ বসালেন লিওনেল মেসির রেকর্ডেও। ফুটবলে অনেকটাই পিছিয়ে থাকলেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুনীল ছেত্রীর নাম। সাফ কাপের ফাইনালে গোল করে আর্জেন্টাইন অধিনায়কের রেকর্ড ভঙ্গ করলেন ভারত অধিনায়ক। এই মুহূর্তে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোলের সংখ্যা হল ৮০টি।

আর মেসিরও তাই (৮০টি), কিন্তু এলএম টেনের এটার জন্য লেগেছিল ১৫৬টি ম্যাচ। সেই দিক থেকে অনেকটাই এগিয়ে সুনীল। তাঁর এই কৃতিত্ব অর্জন করতে লেগেছে ১২৫টি ম্যাচ।

ভারত থেকে আর্জেন্টিনার ভৌগলিক দূরত্বটা অনেক। তবে ফুটবলের ক্ষেত্রে দূরত্বটা আরও অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও মেসির সঙ্গে সুনীলের লড়াইটা এখনও অব্যাহত। হ্যাঁ, ব্লু টাইগারদের থেকে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে আর্জেন্টিনা। তাই মেসির সামনে সুনীলকে পিছনে ফেলার একাধিক সুযোগ রয়েছে। তবে এত কম ম্যাচ খেলেও ভারত অধিনায়কের এই কৃতিত্বকে সত্যি কুর্ণিশ না জানিয়ে পারা যায় না।

মালদ্বীপে সাফ কাপের ফাইনালে নেপালকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে গোলগুলি করেন সুনীল ছেত্রী, সুরেশ সিং এবং সাহাল আব্দুল সামাদ। এই নিয়ে অষ্টমবার সাফ কাপ জয় করল ব্লু টাইগাররা। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করেও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইগর স্টিম্যাকের দল।  

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা