‘অবিবেচক’ শটের জন্য শ্রেয়সকে তিরস্কার গাভাসকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের আগুনে বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পঞ্জাব কিংসের (PBKS) ব্যাটিং লাইনআপ। মাত্র ১৪.২ ওভারে ১০১ রানেই গুটিয়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে। যদিও আরও একটি সুবিধা পাবে প্রীতি জিন্টার দল। কিন্তু পঞ্জাবের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

শ্রেয়স আইয়ারের ব্যর্থতা

বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ২ রান করে আউট হয়ে গিয়েছছিলেন পঞ্জাব অধিনায়ক  শ্রেয়স আইয়ার। আরসিবির পেসার জশ হেজলউডের একটি বল তিনি এজ করে দিলেন, আর সেটি সোজা চলে গেল উইকেটকিপার জিতেশ শর্মার হাতে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার এই শট নিয়ে কড়া সমালোচনা করলেন। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেই ফেললেন, ‘এটা কোনও শট হল? এটা একটা অবিবেচকের মত ফালতু শট। বোঝা যায় যদি আপনি লং অফের ওপর দিয়ে খেলতে চান, কিন্তু এটা তো একটা উদ্ভট সুইং! দুটো উইকেট পড়ে গেছে, মাত্র চতুর্থ ওভার চলছে।’ শ্রেয়স আইয়ারের এই ভুল শট নির্বাচন দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছিল।

পঞ্জাব ব্যাটিংয়ে ধস

নিজেদের ঘরের মাঠ মুল্লানপুরে পঞ্জাবের ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কোনও ব্যাটারই আরসিবির বোলারদের সামনে টিকতে পারেননি। মার্কাস স্টোইনিস সর্বোচ্চ ২৬ রান করেছেন। প্রভসিমরন সিংহ ও আজমাতুল্লাহ ওমরজাই যথাক্রমে ১৪ ও ১৮ রান করে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়েছেন। কিন্তু এই রান যথেষ্ট ছিল না।

বেঙ্গালুরুর দুর্দান্ত বোলিং

অন্যদিকে আরসিবির বোলাররা দারুণ পারফরম্যান্স দেখালেন। স্পিনার সুয়াশ শর্মা ছিলেন দলের সেরা। ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন। জশ হেজলউডও দুর্দান্ত বোলিং করলেন। ৩.১ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিলেন। যশ দয়াল দুটি উইকেট পেলেন, আর ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নিয়ে পঞ্জাবেরর ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দিলেন।

এখন রজত পাতিদার ও তার দলের সামনে সেরা সুযোগ। আরসিবি ২০১৬ সালে শেষবার আইপিএল ফাইনালে খেলেছিল। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায়। এখন পর্যন্ত বেঙ্গালুরু তিনবার ফাইনালে উঠলেও কখনও ট্রফি জিততে পারেনি। এবার কি ট্রফি খরা কাটাতে পারবেন বিরাট কোহলিরা, সেটাই বড় প্রশ্ন।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল