অঘটন, সবার নীচে থাকা হায়দরাবাদের কাছে হার কোহলিদের

চলতি আইপিএলের লিগ পর্বের শেষ দিকে ঘটে গেল ছোট-খাটো অঘটন।

Share:

 নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের লিগ পর্বের শেষ দিকে ঘটে গেল ছোট-খাটো অঘটন। পয়েন্ট টেবিলে সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অরেঞ্জ আর্মির কাছে মাত্র ৪ রানে পরাজিত হল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। যার ফলে চেন্নাই সুপার কিংসকে টপকে দ্বিতীয়স্থানে ওঠার রাস্তাও বন্ধ করে ফেলল আরসিবি।

যদিও আগেই প্লে-অফের টিকিট পেয়ে গিয়েছিল বেঙ্গালুরু। তাই এবার ম্যাক্সওয়েল, ডি ভিলিয়ার্সদের কাছে লড়াইটা ছিল সিএসকে-কে টপকানো। কিন্তু তাদের সেটা করতে দিল না সানরাইজার্স। ঠিক সময়ে জ্বলে উঠল কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। দুর্দান্ত বোলিং করে ব্যাটিংয়ের অন্যতম শক্তিধর দল রয়েল চ্যালেঞ্জার্সকে বেঁধে রাখতে সক্ষম হল তারা।

টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক কোহলি। তাঁর সেই সিদ্ধান্ত খুব একটা ভুল ছিল না। জেসন রয় (৪৪) এবং কেন উইলিয়ামসনের (৩১) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে হায়দরাবাদ। সর্বাধিক ৩টি উইকেট নেন হর্ষল প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাটের (৬) উইকেট হারায় বেঙ্গালুরু। পাডিক্কল (৪১) ও ম্যাক্সওয়েল (৪০) দলের স্কোরকে অনেকটাই এগিয়ে নিয়ে যান। তবে দুভাগ্য বসত কেউই টিকতে পারেননি। শেষ দিকে ডি ভিলিয়ার্স (১৯) চেষ্টা করেও ম্যাচ জেতাতে পারেননি। ভুবনেশ্বক কুমার তাঁকে শেষ বলে ছক্কা মারতে দেননি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের