Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SUPER CUP -2023-সুপার কাপে মহমেডান ভালো ফল করবে : দীপেন্দু

Share:

নিজস্ব সংবাদদাতা: একটা সময় তিনি তিন প্রধানের জার্সি গায়েই দাপিয়ে খেলেছেন। বর্তমানে প্রফেশনাল ফুটবলকে বিদায় জানালেও ফুটবলের সঙ্গে কিন্তু ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তিনি হলেন দীপেন্দু বিশ্বাস। বর্তমানে মহমেডান ক্লাবের অন্যতম কর্তা ময়দানের প্রাক্তন ফুটবলারটি।

আর দিন কয়েক বাদেই সুপার কাপের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে। তার আগে গত সোমবার মহমেডান সুপার কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে রওনা হয়েছে কেরলের উদ্দেশে। সেই ম্যাচে মহমেডানের প্রতিপক্ষ গোকুলাম এফসি। ঘরের মাঠে গোকুলাম যথেষ্ট শক্তিশালী দল এটা মেনে নিয়েও দীপেন্দু বলেন, মহমেডান আইলিগের শেষ কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই সাফল্য মিলবে। কেননা এই মাঠেই আমরা আইলিগে ওদের বিরুদ্ধে খেলেছিলাম। বৃষ্টির মধ্যেও আমাদের ছেলেরা ভালো খেললেও, বেশ কয়েকটা গোলের সুযোগ মিস করাতে আমরা ম্যাচটা হেরে যাই। কাজেই গোকুলাম এফসি দলটার সম্বন্ধে আমাদের ধারনা আছে।

আরও জানতে পড়ুন:  সুপার কাপে মোহনবাগানই ফেভারিট মত প্রাক্তনদেরhttps://www.live.eimuhurte.com/sports/ex-national-player-opinion/

আইলিগের পর বেশ কয়েকদিন কোনও টুর্নামেন্ট না থাকায় দলের বিশ্রাম পেয়েছে। এবং তারপর অনুশীলনে সাদা-কালো শিবিরের ফুটবলারদের ফিটনেস দেখে যথেষ্টই আশাপ্রদ দীপেন্দু। বিশেষ করে তিনি উল্লেখ করেন তাঁর দলের আভাস থাপা, ফয়জল, নিকোলাস এবং স্ট্রাইকার দাওদার কথা। বিদেশি এই স্ট্রাইকার দারুণ ছন্দে রয়েছে। এটাই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মহমেডান দলকে বলে মনে করে দীপেন্দু।

গ্রুপ পর্যায় থেকে মহামেডান যোগ্যতা অর্জন করতে পারলে মেহেরাজের দলকে খেলতে হবে মোহনবাগান, জামশেদপুর এফসি-র মতো দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে ওই দলগুলির বিরুদ্ধেও মহমেডান যে লড়াই থেকে পিছপা হবে না তাও জানিয়ে দিলেন মহমেডান দলের অন্যতম কর্তা দীপেন্দু বিশ্বাস।

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি