Super Cup 2023: ওড়িশা এফসি’র কাছে ফের আটকে গেল ইস্টবেঙ্গল

সুপার কাপেও হতশ্রী পারফরম্যান্স লাল-হলুদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে সুপার কাপের প্রথম ম্যাচে হোঁচট খেল লাল-হলুদ শিবির। রবিবার ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল ইমামি ইস্টবেঙ্গল। স্টিফেনের দলের হয়ে মুশাবির এবং ওড়িশা এফসির হয়ে নন্দকুমার  গোল করেন।

আইএসএলে ওড়িশা এফসির কাছে লিগের দুই ম্যাচেই হারতে হয়েছিল লাল-হলুদকে। সেই হারের বদলা নিতে এদিন শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে স্টিফেনের দল।  মাঝমাঠে মুশাবিরকে কেন্দ্র করেই আক্রমণ শানাতে থাকে ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে আক্রমণে ঝড় তুলেও তাতে পরিকল্পনা অভাব ছিল স্পষ্ট। তাই গোলের সন্ধান পাচ্ছিলেন না ক্লিটনরা।  এইরকম এক আক্রমণ থেকে  ওড়িশা এফসির জালে বল জড়ান মুশাবির।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ওড়িশাকে চেপে ধরেন ক্লিটন-জার্ভিসরা।  কিন্তু প্রতিপক্ষের জালে বল গলাতে ব্যর্থ হন। ক্লিটনকে ওড়িশার রক্ষণ ভাগের খেলোয়াড়রা বিশেষ নজরে রাখার ফলে ফাঁকা থেকে গিয়েছিলেন জার্ভিস। কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হলেন। না হলে আজকে ইমামি ইস্টবেঙ্গলের হিরো হতেন তিনিই। মাচের অন্তিম লগ্নে এসে মরিশিওর  ক্রস থেকে ওড়িশাকে সমতায় ফেরান নন্দকুমার। এই গোলের সময় ইমামি ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কেউ ঠিক জায়গায় ছিলেন না। ফলে যা হওয়ার তাই হলো। পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হলো লাল-হলুদ শিবিরকে। ইমামি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ শক্তিশালী হায়দরাবাদ এফসির সঙ্গে। সেই ম্যাচে জয় না পেলে সুপার কাপেও স্টিফেনের দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ