রোনাল্ডোর সঙ্গে বিতর্কের জেরেই বরখাস্ত গার্সিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আল নাসেরের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল রুডি গার্সিয়াকে। বুধবার দুপুরে এই খবর জানানো হয় সৌদির ক্লাবটির পক্ষ থেকে। সূত্রের খবর, দলের পারফরম্যান্সের পাশাপাশি ফুটবলারদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার দরুণই চাকরি খোয়াতে হল গার্সিয়াকে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অন্য একটি মহল মনে করছেন, ফুটবলার বলতে একজনের সঙ্গেই তাঁর সম্পর্ক অম্ল-মধুর। তিনি আর কেউ নন, সিআর সেভেন। মরশুমের শুরুতে যখন আল নাসেরের কর্তৃপক্ষ পর্তুগিজ তারকাকে দলে নিয়েছিলেন, তারপরই গার্সিয়া মন্তব্য করেছিলেন, রোনাল্ডো নয়, আমি মেসিকেই দলে চেয়েছিলাম। কপাল খারাপ আমরা মেসিকে দলে পাইনি। তাই অগত্যা বাধ্য হয়েই সিআর সেভেনকে দলে নিতে হয়েছে। এই মন্তব্যের পরই একজন গার্সিয়ার সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক কি থাকার কথা তা সহজেই অনুমেয়।

আরও জানতে পড়ুন: রিয়াল ফেবারিট হলেও, অন্যরকম ফলের আশায় ল্যাম্পার্ডhttps://www.live.eimuhurte.com/sports/champion-league-match/

রোনাল্ডো বনাম কোচের ঠাণ্ডা লড়াই যে দলের পারফরম্যান্সের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করছিল তার প্রমাণও পাওয়া গিয়েছে। সৌদি লিগের ১১ নম্বর স্থানে থাকা দলের বিরুদ্ধে আল নাসের ম্যাচ ড্র হয়। সেই ম্যাচে অনেকগুলি গোলের সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। তারপরই মেজাজ হারান সে। এমনকি ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন পর্যন্ত না করে বেরিয়ে যান তিনি।

এই ম্যাচে ড্র করার পরেই আল নাসেরের কোচ রুডি গার্সিয়া নিজেও ক্ষোভ উগরে দেন। বলেন আমি দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ এবং অসসন্তুষ্ট। এরপরই খড়ের গুদামে আগুন লাগার মতো সম্পর্ক খারাপ হতে থাকে রোনাল্ডো বনাম গার্সিয়ার। তারপরই বিকেলে আল-নাসের বনাম গার্সিয়ার সম্পর্কে ইতি ঘটল।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান