তৃতীয়বার বিশ্বকাপ জয়ের পথে ভারতের চিন্তার কারণ হতে পারে এই তিন কিউই ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আজ মহারণ। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারিয়ে এবং নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে।   এই মাঠেই ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছিল ২০২৩ সালের ১৯ নভেম্বর। বিশ্বকাপ ফাইনালে ঘরের এই মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সেই শাপমুক্তি সূর্যকুমার যাদবরা ঘটাতে চাইবেন আজ। তবে কিউইদের বিপক্ষে লড়াই সহজ হবে না ভারতের কাছে। অনেকেই বলছেন নিউজিল্যান্ডের তিন ব্যাটারের থেকে ভারতকে অত্যন্ত সাবধানে থাকতে হবে।

আজ সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়ার সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। যদি ভারত এই ফাইনালে জেতে তাহলে মেন ইন ব্লু-র ঝুলিতে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের টফি আসবে ভারত এর আগে ২০০৭ এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে নিউজিল্যান্ড একবার এই ট্রফি জিততে পারেনি তাই তাও চাইবে প্রথম ট্রফি ঘরে নিয়ে যেতে।

ভারতের চিন্তার কারণ 

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে। কিউইদের দলে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস এবং অধিনায়ক স্যান্টনারের মতো খেলোয়াড় রয়েছে, যারা যেকোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।

তাই ভারতের মাথাব্যথার কারণ হতে পারে এই তিন ব্যাটার। যত দ্রুত সম্ভব তাঁদের উইকেট শিকার করা যাবে ভারতের জন্য ততই বেশি লাভের।

বুমরাহ হবেন ভারতের সবচেয়ে বড় অস্ত্র

হাই ভোল্টেজ এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তার চার ওভারই ফাইনালের ফলাফল নির্ধারণ করতে পারে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও বুমরাহ দুর্দান্ত বোলিং করেছিলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভাবনা

ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীও সাম্প্রতিক ম্যাচগুলিতে সেই ভাবে আশা দিতে পারেননি। তাঁর রহস্যময় স্পিন এখন ব্যাটসম্যানদের খুব একটা সমস্যায় ফেলছে না। তাই, ফাইনালে ভারত তাঁর পরিবর্তে কুলদীপ যাদবকে দলে নিতে পারে।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ