ম্যাচ শেষের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: আজকের এই ম্যাচ ছিল পাকিস্তানের কাছে মরণ বাঁচনের লড়াই। শ্রীলঙ্কা তো আগেই  বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জেতা হারাতে কিছুই ফারাক পড়ত না।  কিন্তু এই ম্যাচ জিততে মরিয়া ছিল পাকিস্তান। তবে সেই স্বপ্ন অধারারয়ে গেল। সেমিফাইনালে পৌঁছাতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে আটকে দিতে হতো। তবে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও রুখতে পারল না পাকিস্তান। খেলা শেষের আগেই এবারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হল সলমন আঘাদের।  শেষ চারে যেতে পাকিস্তানকে অন্তত ৬৫ রানে জিততে হতো। সেটা করতে শ্রীলঙ্কাকে  ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো। কিন্তু ১৬তম ওভারের পঞ্চম বলে শানাকার সিঙ্গেলে শ্রীলঙ্কা ১৪৮ রানে পৌঁছাতেই পাকিস্তানের সেমির আশা শেষ হয়ে যায়।  একই সঙ্গে নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা।

বোলিং করতে নেমেই   প্রথম বলে উইকেট  নেন আবরার আহমেদ। তাঁর বলে বোল্ড হয়েছেন কামিল মিশারা।  ১৫ বলে ২৬ রান করেছেন। মেরেছেন  দুটি চার একটি ছক্কা। সপ্তম ওভারে পঞ্চাশে পৌঁছায় শ্রীলঙ্কা। পাকিস্তানকে আরেকটি উইকেট এনে দেন আবরার। তাঁর বলে বোল্ড হয়েছেন আসালাঙ্কা। ১৮ বলে ২৫ রান করে  সাজঘরে ফেরেন তিনি। পরের বলে কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লু আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউতে দেখা যায় বল ব্যাটে লেগেছিল। তাই আউট দেওয়ার পরেও সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।  ব্যক্তিগত কোটার চার ওভার বোলিং শেষ করার আগে আবরার শেষ বলে বোল্ড হয়েছেন কামিন্দু মেন্ডিস (৬ বলে ৩ রান)। ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন আবরার। 

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই মিলবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ছাড়পত্র। এমন এক সমীকরণ নিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ফারহান সাহিবজাদা ও ফখর জামান জুটির গড়া বিশ্বরেকর্ডে ভর করে ৮ উইকেট খুঁইয়ে ২১২  রান তুলল পাকিস্তান।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। শ্রীলঙ্কার বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন দুজনে। ১৫ রানে ক্যাচ দিয়ে থিকশানার হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান ফকর। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান। নবম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে চলতি বিশ্বকাপে চতুর্থ অর্ধশতরান করার নজির গড়েন ফারহান। ৩২ বলে অর্ধশতরান করার ক্ষেত্রে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। ফারহানের পর ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন ফখরও। ভেল্লালাগেকে চার মেরে ২৭ বলে চলতি প্রতিযোগিতায় নিজের প্রথম ফিফটি ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১৪ ওভারে ১৫০ রানে পৌঁছয় পাকিস্তান। ফখর প্রথম দিকে কিছুটা খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন। ১৫তম ওভারের শেষ বলে লং অনে ফারহানের ক্যাচ ফেলে দেন ভেল্লালাগে। ওই সময় ব্যক্তিগত ৭৫ রানে ব্যাট করছিলেন পাকিস্তানি ওপেনার। শেষ পর্যন্ত ইনিংসের ১৬তম ওভারে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে সফল হয় শ্রীলঙ্কা। দুষ্যন্ত চামিরাকে খেলতে গিয়ে স্টাম্পে বল টেনে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফখর জামান। ভেঙে যায় ১৭৬ রানের জুটি। আউট হওয়ার আগে ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান অভিজ্ঞ ব্যাটার। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছক্কায়।

ফকর আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান খোয়াজা নাফায়ে। তিনি করেন ২ রান। ১৮তম ওভারের শেষ বলে ডাবলস নিতে গিয়ে রানআউট হন শাদাব খান (৫ বলে ৭ রান)। ১৮তম ওভারে বল করতে এসে পাক শিবিরে জোড়া আঘাত হানেন দাসুন শনাকা। দ্বিতীয় বলে ফেরান মোহাম্মদ নওয়াজকে আর চতুর্থ বলে পাক অধিনায়ক সালমান আলী আঘাকে। দুজনেই ০ রান করে ফেরেন। ১৯তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাহিবজাদা ফারহান। ৫৯ বলে ৯ চার ৫ ছক্কায় এসেছে শতরানটি। শেষ ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি। দিলশান মধুশঙ্কার তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান শাহিন আফ্রিদি (৪)। মিড ও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় শেষ দুই ওভারে মাত্র ১৪ রান তোলে পাকিস্তান।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার