বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটকে সমর্থন শাহিদ আফ্রিদির

এই চলমান বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এবং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে পাকিস্তানের সিদ্ধান্তকে সমর্থন করলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি পাকিস্তানও এই ম্যাচ খেলবে না হলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ম্যাচ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তান খেলবে না বলে জানিয়ে দিলেও ভারত জানিয়েছে তাঁরা আইসিসির প্রোটোকল মেনেই খেলতে যাবে। এই নিয়ে একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই চলমান বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এবং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে পাকিস্তানের সিদ্ধান্তকে সমর্থন করলেন তিনি। পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁদের দলকে শ্রীলঙ্কা ভ্রমণের অনুমোদন দিয়েছে, কিন্তু ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া ‘X’ হ্যান্ডেলে একটি লম্বা বিবৃতি জারি করে লিখলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে যখন রাজনীতি দরজা বন্ধ করে দেয়, তখন ক্রিকেট নতুন দিগন্ত খুলে দেয়। এটা দুঃখজনক যে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না, তবে আমি আমার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি। আইসিসির কেবল নেতৃত্ব দেওয়ার এবং বিবৃতি দেওয়ার সময় নয়, বরং তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করার সময় যে এটি প্রতিটি সদস্যের প্রতি ন্যায্য, স্বাধীন এবং ন্যায্য।’ পাশাপাশি তিনি এও স্বীকার করলেন যে, পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলা দুর্ভাগ্যজনক। এরপর তিনি তাঁর পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি বলেছেন যে, এখন সময় এসেছে কেবল বিবৃতি দিয়ে নয়, সিদ্ধান্ত নিয়ে নেতৃত্ব দেখানোর। আইসিসিকে প্রমাণ করতে হবে যে, সকল সদস্য দেশের জন্য বিশ্বকাপ ন্যায্য, স্বাধীন ও সমান। তাঁর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।তাঁর এই বক্তব্যটি এমন এক সময়ে এল, যখন ICC পাকিস্তানের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে।

এদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তকে অনেক প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় নিন্দা করছেন। সেই আবহে আফ্রিদির মতো বিশিষ্ট পাকিস্তানি খেলোয়াড়ের প্রকাশ্যে সরকারের পাশে দাঁড়ানোর বিষয়টি ক্রিকেট বিশ্বে আবার তোলপাড় ফেলে দিয়েছে। আইসিসি ইতিমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, নির্বাচনী অংশগ্রহণ বিশ্ব ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে নয়। তবে এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে কোনও বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট এখন আর কেবল একটি ম্যাচের বিষয় নয়। বিষয়টি সরাসরি আইসিসির বিশ্বাসযোগ্যতা, পাকিস্তানি ক্রিকেটের ভবিষ্যৎ এবং বিশ্ব ক্রিকেটের রাজনীতির সঙ্গে জড়িত। তার মধ্যে শাহিদ আফ্রিদির বক্তব্য বিতর্ককে আরও উস্কে দিল।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা