টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল কবে ঘোষণা?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে আসর। আর টি টোয়েন্টির বিশ্বসেরার লড়াইয়ে আগামী ৫ জুন প্রথম মাঠে নামছে টিম ইন্ডিয়া। কিন্তু ওই প্রতিযোগিতার জন্য কবে দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড? শনিবারই এ বিষয়ে বড় সড় খবর প্রকাশ্যে এসেছে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আগামী মাসের অর্থা‍ৎ এপ্রিলের  শেষ সপ্তাহে ভারতীয় দল ঘোষণা হবে।’

আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ মে’র মধ্যে ১৫ সদস্যের নাম জানাতে হবে। যদিও ২৫ মে পর্যন্ত ঘোষিত স্কোয়াডে রদবদল করতে পারবে প্রতিটি দলই। অর্থা‍ৎ কোনও খেলোয়াড় চোট পেলে কিংবা কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হলে বদলানোর সুযোগ থাকছে দলগুলির কাছে।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। বর্তমানে আইপিএল চলছে। ফলে এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারফরম্যান্সের উপরে বিশেষ নজর রাখছেন সিনিয়র জাতীয় দলের নির্বাচকরা। এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা করে নেওয়ার মতো পারফরম্যান্স দেখানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আগামী ১৯ মে আইপিএলের গ্রুপ পর্যায়ের খেলা শেষ হচ্ছে। বোর্ডের ওই কর্তা আরই জানিয়েছেন, ‘বিশ্বকাপ খেলতে দুই ভাগে পাড়ি দেবে ভারতীয় দল। আইপিএলের যে চার দল প্লে অফে উঠবে সেই দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা পরে রওনা হবেন। আর যে দলগুলি প্লে অফে উঠবে না, সেই দলগুলিতে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা আগে রওনা হবেন।’

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক